অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার থেকে আবুধাবিতে শুরু হতে চলা বহুল প্রতীক্ষিত এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। দলের প্রত্যেকেই কঠোর অনুশীলনে মন দিয়েছেন। যেখানে সহ-অধিনায়ক শুভমান গিল এবং পেস তারকা যশপ্রীত বুমরাহকে দেখা যায় ব্যাটে, বলে একে অপরকে মেপে নিতে। দু’জনের দাপটে নেটে রীতিমতো ঝড় ওঠে। যে বুমরাহের খেলা নিয়ে একটা সময় পর্যন্ত সংশয় ছিল। এর মধ্যেই দেখা যায় দীব্র আদ্রতার মধ্যেও ৩০ মিনিটের টানা ব্যাটিং সেশন চালান সঞ্জু স্যামসন, যদিও তাঁর প্রথম দলে সুযোগ পাওয়া নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন, তবে তা নিয়ে না ভেবে সুযোগ পেলে নিজের সেরাটা দিতেই প্রস্তুতি সারছেন তিনি।
তবে ভারতীয় দলে ক্রিকেটে বাইরে এখন সব নজর। কবে আসবে স্পনসর? খালি জার্সিতেই কি খেলতে হবে এশিয়া কাপ ও আইসিসি মহিলা বিশ্বকাপ? এখনও পর্যন্ত যা পরিস্থিতি তেমনটাই হতে চলেছে। বহুদিন পর স্বপ্নহীন জার্সিতেই খেলতে নামবে ভারতের মহিলা ও পুরুষ দল। তার আগেই সামনে চলে এল এশিয়া কাপ খেলার প্রস্তুতি নেওয়া ভারতীয় পুরুষ দলের প্র্যাকটিস জার্সি।
ভারতীয় দলকে দুবাইয়ে সেই নতুন জার্সিতেই অনুশীলনে দেখা গেল। গাঢ় নীল জার্সির নিচের অংশে বেগুনি আভা যা পিঠ পর্যন্ত চলে গিয়েছে সঙ্গে বুকে বড় করে লেখা ‘ইন্ডিয়া’। সঙ্গে বাঁ দিকে অ্যাডিডাসের এবং ডান দিকে বিসিসিআই-এর লোগো। যেহেতু জার্সি তৈরি করছে এই সংস্থা তাই তার লোগে রয়েছে ভারতীয় দলের জার্সিতে। তবে মূল স্পনসর না আসা পর্যন্ত ফাঁকা থাকবে সেই বিজ্ঞাপনের জায়গা। দেখে নিন কেমন হল ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন জার্সি—
ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, দু’টি ম্যাচই দুবাইতে অনুষ্ঠিত হবে। ভারত তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে খেলবে।
এশিয়া কাপের জন্য ভারতীয় দলে আর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, যা নিয়ে কম বিতর্ক হয়নি: সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনাক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্থী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং। রিজার্ভে রয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
