Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় যুব ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল এশিয়ান গেমস ২০২৩ পুরুষদের ক্রিকেট ম্যাচ। তবে সোনা জয় করল ভারতীয় দল। এদিন টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথমেই বৃষ্টির কারণে ২০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়। আফগানিস্তান ব্যাট করতে নেমে ১৮ ওভার খেলে ১১২ রান তুলেছে সবে, ঠিক তখনই আবার ধেয়ে এল বৃষ্টি। সেই যে শুরু হল, আর শেষ হওয়ার নামই নিল না। ফলে, বাতিল করতে হল খেলা। কিন্তু, আইসিসির ক্রমতালিকায় ভারতীয় দল এগিয়ে থাকার কারণে ভারতের হাতে তুলে দেওয়া হল স্বর্ণপদক। ফাইনালে খেলার দরুণ রুপো নিল আফগানিস্তান। ভারতীয় মহিলা দলের পর এবার পুরুষ দলও পেয়ে গেল সোনা।

এশিয়াডে প্রথম থেকেই ভাল ফর্মে খেলেছে রুতুরাজের দল। সরাসরি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে প্রথমে নেপালকে এবং পরে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারতীয় দল। এদিনও ম্যাচের শুরুটা ভালই হয়েছিল। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং, শিবম দুবে, শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণোই। আফগানিস্তানের হয়ে উইকেটে অপরাজিত থেকে যান শাহিদুল্লা এবং‌ নইব।

তরুণ প্রজন্মের ছেলেদের খেলা দেখবার জন্য মুখিয়ে ছিল ভারতীয় ভক্তরা। তবে ম্যাচ আর এগানো যায়নি। শেষমেষ বৃষ্টির কাছে হার মেনে ম্যাচ পরিত্যাক্ত করতে হয়। এই প্রথমবার মহাদেশীয় ইভেন্টে ক্রিকেটকে যুক্ত করা হয়েছিল। আর প্রথমবারই ভারতের দুই দল সোনা জিতে সফল হয়েছে গেমসে। যুব দলের সোনা জয়ে আনন্দ প্রকাশ করেছেন সি‌নিয়র ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *