Cart Total Items (0)

Cart

All Sports
আইপিএল

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর আংশিক সময়সূচী ঘোষণা হয়ে গেল। এই বছর যেহেতু সাধারণ নির্বাচন রয়েছে সেকারণে এখনও পর্যন্ত প্রথম ২১টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এমএস ধোনির চেন্নাই সুপার কিংস, যারা গতবারের চ্যাম্পিয়ন, তারা ২২ মার্চ ভারতীয় সময় রাত 8টায় চেন্নাইয়ে উদ্বোধনী ম্যাচে তারকা খচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। প্রথম উইক এন্ডে থাকছে দু’টি ডাবল হেডার, শনিবার বিকেলে পঞ্জাব কিংসের মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস এবং সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ।

রবিবার বিকেলে (২৪ মার্চ), জয়পুরে হোম টিম রাজস্থান রয়্যালস খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় হোমটিম গুজরাট টাইটানস, ২০২২ সালের চ্যাম্পিয়ন এবং গত মরসুমের ফাইনালিস্টদের সঙ্গে পাঁচবারের বিজয়ী মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে।

বিশাখাপত্তনমে তাদের প্রথম দু’টি হোম ম্যাচ খেলার পর, দিল্লি ক্যাপিটালস প্রথমে বন্দর শহরে ৩১ মার্চ রবিবার চেন্নাই সুপার কিংসকে হোস্ট করবে এবং তারপরে বুধবার, ৩ এপ্রিল একই ভেন্যুতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে৷

“অতীতের মতো, বিসিসিআই ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় প্রোটোকল এবং পরামর্শ অনুসরণ করে সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ১৮তম লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে, বোর্ড পর্যালোচনা করবে এবং প্রথম দুই সপ্তাহের সময়সূচী সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান করবে। পরবর্তীতে, বিসিসিআই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এক। সঙ্গে কাজ করবে যাতে ভোটের তারিখ বিবেচনায় রেখে মরসুমের বাকি সময়সূচি চূড়ান্ত করা যায়, “বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে বলেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *