অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪ (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) প্লেয়ার নিলামের রোস্টার নির্ধারিত হয়ে গিয়েছে। যেখানে ১৯ ডিসেম্বর, ২০২৩-এ দুবাইতে কোকা-কোলা এরিনায় ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন৷ ৩৩৩ জন খেলোয়াড়ের মধ্যে ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশী খেলোয়াড় যার মধ্যে দু’জন সহযোগী দেশ থেকে। মোট ক্যাপ খেলোয়াড় ১১৬, আনক্যাপড খেলোয়াড় ২১৫ এবং সহযোগী দেশ থেকে দু’জন।
বিদেশী খেলোয়াড়দের জন্য ৩০টি পর্যন্ত স্লট-সহ সর্বাধিক ৭৭টি স্লট উপলব্ধ রয়েছে। ২৩ জন খেলোয়াড়ের জন্য দু’কোটি টাকা সংরক্ষিত মূল্য ধার্য করা হয়েছে। যা সর্বোচ্চ মিনিমান মূল্য। ১৩ জন খেলোয়াড় নিলাম তালিকায় রয়েছে যার মূল মূল্য ১.৫ কোটি টাকা। নিলাম শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা (দুবাই) এবং বারতীয় সময় দুপুর ২.৩০।
দু’কোটি টাকার তালিকায় ২৩ জনের মধ্যে রয়েছেন তিনজন ভারতীয়। তাঁরা হলেন শাদূর্ল ঠাকুর, উমেশ যাদব ও হর্ষল প্যাটেল। এছাড়া বাকি ২০ জনের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, স্টিভ স্মিথ, লকি ফার্গুসন, হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, জশ হেজ়লউড, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, ভ্যান ডার ডুসেন, জেমস ভিন্স, শিন অ্যাবট, জেমি ওভারটন, জেরাল্ড কোয়েৎজ়ি, ডেভিড উইলি, বেন ডাকেট ও আদিল রশিদ।
এছাড়া ভারতীয় দলের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটারও উঠতে চলেছে নিলামে। সেই তালিকায় রয়েছেন জয়দেব উনাদকাট, উমেশ যাদব, শার্দূল ঠাকুর, করুণ নায়ার, মণীশ পাণ্ডে, হর্ষল প্যাটেল, হনুমা বিহারি, সিদ্ধার্থ কৌল, শ্রীকর ভরত, বরুণ অ্যারন, বারিন্দর স্রান, শিবম মাভি, চেতন সাকারিয়া ও সন্দীপ ওয়ারিয়র। এঁরা সকলেই জাতীয় দলের জার্সিতে কম-বেশি ম্যাচ খেলেছেন।
তবে তার আগে দেখতে হবে কোন দলের হাতে রয়েছে কত টাকা। কে কত টাকা নিলামে প্লেয়ার নেওয়ার জন্য খরচ করতে পারবে। দেখে নিল ফ্যাঞ্চাইজিদের ক্ষমতার তালিকা—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
