Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: গরমে পুড়ছে কলকাতা শহর। তার মধ্যেই দুপুরের কাঠফাঁটা রোদে ইডেন গার্ডেন্সে আইপিএল-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স । প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। দুপুর ৩.৩০-এ শুরু খেলা। তার আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

এলএসজি আগের ম্যাচের দলে কয়েকটি পরিবর্তন করেছে, জোসেফের অন্তর্ভুক্তি সম্ভবত সবচেয়ে হাই-প্রোফাইল নাম। বিশেষ করে কয়েক মাস আগে গাব্বাতে তিনি যা অর্জন করেছিলেন তার নিরিখে। পাড়িক্কল, যিনি ছন্দ ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন তাঁর জায়গায় এসেছেন হুডা, এবং মহসিনের অন্তর্ভুক্তি আক্রমণে আরও বৈচিত্র্য যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, কেকেআর, অনুকুল রায়ের জায়গায় একজন অতিরিক্ত পেসার রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা ইঙ্গিত দেয় তারা কী ধরনের সারফেস আশা করছে। রিঙ্কু সম্ভবত তাদের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে যখন তারা ব্যাট করবে। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কারণেই রিঙ্কুকে বাইরে রাখা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা

কেকেআর বেঞ্চ: সুয়শ শর্মা, অনুকুল রায়, মণীশ পান্ডে, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস একাদশ: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কুইন্টন ডি কক, দীপক হুডা, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুনাল পাণ্ড্যে, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, শমার জোসেফ, মহসিন খান

এলএসজি বেঞ্চ: আর্শাদ খান, প্রেরক মানকড়, এম সিদ্ধার্থ, অমিত মিশ্র, কে গৌথম

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *