Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতা: আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই ভারতীয় দর্শকের চোখ থাকবে কোটিপতি লিগের দিকে। ৩১ মার্চ প্রথম ম্যাচেই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। আর এই ম্যাচ ঘিরেই আহমেদাবাদের জনতার উন্মাদনা দেখা যাচ্ছে।

জাতীয় দল থেকে অবসর নিলেও মহেন্দ্র সিং ধোনিকে দেখার অপেক্ষায় থাকে অনুরাগীরা। একমাত্র আইপিএলেই মাহি ব্যাট হাতে মাঠে নামেন। তবে সামনের বছর থেকে সেই সুযোগও থাকছে না। কারন অনেকেই মনে করছেন আইপিএলে এই মরশুম খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন ৪১ বছরের তারকা ক্রিকেটার। তাই প্রথম ম্যাচ থেকেই চেন্নাইকে সাপোর্ট করার জন্য মাঠে উপস্থিত থাকবে অনুরাগীরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হতেই নিমেষে সব শেষ হয়ে গিয়েছে। লক্ষাধিক দর্শক ভিড় জমাবেন ৩১ মার্চের প্রথম ম্যাচে। কারণ মাঠে ধোনিকে দেখার এই সুযোগ আর কেউ হারাতে চাইছেন না।             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *