Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে হেরে এবারের মতো আইপিএল শেষ হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর সঙ্গেই মনে করা হচ্ছে উইকেট কিপার দীনেশ কার্তিক তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কেরিয়ারও শেষ করছেন। কার্তিক, যিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই আইপিএলই তাঁর শেষ হবে, আহমেদাবাদে ম্যাচ শেষ হওয়ার পরে তার সতীর্থদের কাছ থেকে গার্ড অফ অনারও পান। যদিও কার্তিক নিজে এই বিষয়ে এখনও কোনও কথা বলেননি। লিগের সম্প্রচারক এলিমিনেটর প্রতিযোগিতার পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁর অবসরের খবর নিশ্চিত করেছে। কার্তিক, যিনি ১৬ বছর আগে টি-টোয়েন্টি লিগে আত্মপ্রকাশ করেছিলেন, খেলার এই ফর্ম্যাটে সেরা ফিনিশারদের একজন।

আইপিএল-এর এর ডিজিটাল সম্প্রচারকারী জিও সিনেমা, আরসিবি উইকেট-রক্ষক ব্যাটারকে শ্রদ্ধা জানিয়েছে। কার্তিকের কেরিয়ারে একটি আইপিএল ট্রফিও রয়েছে।

কার্তিককে দেখা যায় ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তাঁর গ্লাভস খুলে ফেলেন এবং গ্যালারির দিকে হাত তুলে ভক্তদের সমর্থনকে স্বীকার করতে যখন আরসিবি খেলোয়াড়রা তাদের সমর্থনের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন।

এর পর দেখা যায় বিরাট কোহলি থেকে শুরু করে পুরো দল কার্তিককে আলিঙ্গন করেন। সবার শুভেচ্ছা নিয়ে তিনি ড্রেসিংরুমের দিকে যান। সেই তালিকায় ছিলেন প্রতিপক্ষ দল রাজস্থান রয়্যালসের প্লেয়াররাও। ড্রেসিংরুমে ফেরার সময় আরসিবি প্লেয়াররা তাঁকে গার্ড অফ অনার দেন।

কার্তিক তাঁর আইপিএল কেরিয়ার শেষ করলেন ২৫৭ ম্যাচে ৪৮৪২ রান করে, যার মধ্যে ২২টি অর্ধশতক রয়েছে। ১৭ বছরেরও বেশি সময় ধরে তাঁর বর্ণাঢ্য আইপিএল কেরিয়ারে কার্তিক ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

তিনি ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) এর সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন। সেটিই ছিল আইপিএল-এর উদ্বোধনী বছর। তিনি ২০১১ সালে পঞ্জাব দলে যোগ দেন এবং তারপরে, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্স, কলকাতা নাইট রাইডার্স হয়ে কেরিয়ার শেষ করলেন আরসিবির জার্সিতে।

তিনি ১৫ ম্যাচে ৩৬.২২ গড়ে ৩২৬ রান এবং ১৮৭.৩৬ স্ট্রাইক রেটের সঙ্গে চলতি মরসুম শেষ করলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *