Cart Total Items (0)

Cart

All Sports
গৌতম গম্ভীর

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার বিশ্বকাপ ২০২৩-এর দল ঘোষণা করা হয়েছে। এশিয়া কাপে অনেকেই রয়েছেন যাঁরা চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন। শ্রেয়াস, কেএল রাহুল এবং বুমরারা জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। ২০১৩-এর পর থেকে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফিই জিততে পারেনি। ঘরের মাঠে দলকে জেতানোর জন্য চাপ রয়েছে রোহিত শর্মার ওপর।

২০১১-এর বিশ্বকাপে ভারতকে জেতানোর জন্য যে মানুষটার অবদান অনেকটা বেশি তিনি হলেন গৌতম গম্ভীর। তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘‘যুবরাজ সিং, এমএস এবং আমার ইনিংস নিয়ে অনেকেই কথা বলে কিন্তু পুরো টুর্নামেন্টে ম্যাচ সেট করেছিল জাহির খান। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অ্যান্ড্রিউ স্ট্রসের বিরুদ্ধে ওর স্পেলটা দেখুন। বিশ্বকাপ ফাইনালে ওর পারফর্ম্যান্স দেখুন। পাঁচ ওভারে চারটে মেডেন, ১/১। এইভাবেই ও ম্যাচ সেট করে দিয়েছিল। এই কারণেই আমি ভারতীয় দলকে যশপ্রীত বুমরাহ ছাড়া ভাবতে পারছি না।’’

ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে দেখতে চান। তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং পেসার প্রসিধ কৃষ্ণা। ফাস্ট বোলিং-এর বিকল্প হিসাবে তিনি তাঁদের জায়গা দিয়েছেন। কিন্তু তাঁরা কেউই বিশ্বকাপ দলে জায়গা করতে পারেননি। বরং গম্ভীর যাদের তাঁর পছন্দের তালিকা থেকে বাদ দিয়েছিলেন তাঁরাই জায়গা করে নিয়েছেন ভারতীয় বিশ্বকাপ দলে। শ্রেয়াস আইয়ার এবং শার্দুল ঠাকুর দু’জনেই গম্ভীরের তালিকায় না থাকলেও ভারতীয় বিশ্বকাপ দলে রয়েছেন তাঁরা।

ব্যাটিং-এ সূর্যকুমার যাদবের সঙ্গে কেএল রাহুল জায়গা পেয়েছেন গম্ভীরের তালিকায়। ঈশান কিষাকেও তিনি রেখেছেন শীর্ষস্থানে। এঁরা সকলেই থাকছেন বিশ্বকাপ দল ২০২৩-এ।

বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল এবং শুভমন গিলকে গম্ভীর শীর্ষ ব্যাটারদের তালিকায় রেখেছেন। সঞ্জু স্যামসনের পরিবর্ত উইকেটকিপার হিসাবে তিনি রেখেছেন ঈশান কিষানকে। ঈশান কিষান ভারতীয় দলে জায়গা করে নিলেও জায়গা করতে পারেননি সঞ্জু স্যামসন। গম্ভীরের পছন্দের তালিকা বা বিশ্বকাপ দলে জায়গা পাননি তিলক ভর্মা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *