ঈশান কিষান
অলস্পোর্ট ডেস্ক: ঈশান কিষান, তারকা ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার, অবশেষে মঙ্গলবার ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন। প্রতিযোগীতামূলক ক্রিকেটে ঈশান কিশানের অনুপস্থিতি খবরে উঠে এসেছে বার বার কারণ তিনি ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বিরতি নিয়েছিলেন মানসিক সমস্যার কথা জানিয়ে। তারপর থেকে, আফগানিস্তানের বিরুদ্ধে হোম টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য তাঁখে দলে দেখা যায়নি। ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় সাফ জানিয়ে দিয়েছিলেন যে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য তাঁকে আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে।
তিনি রঞ্জি ট্রফি খেলেননি এবং পরিবর্তে তার আইপিএল অধিনায়ক হার্দিক পাণ্ড্যের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এমনকি তিনি হার্দিক পাণ্ড্যের সঙ্গে তাঁর জিম সেশনের একটি ভিডিও শেয়ার করেছিলেন। মঙ্গলবার, ঈশান কিষানকে অবশেষে নবি মুম্বইতে রুট মোবাইল লিমিটেডের বিরুদ্ধে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) দলের হয়ে খেলতে দেখা গিয়ছছে।
রুট মোবাইলের ব্যাট করার সিদ্ধান্তের পর তার দল প্রথমে ফিল্ডিং করায় কিষান আরবিআইয়ের পক্ষে উইকেট কিপিং করেন। ফিরে আসার পর, ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে সায়ন মণ্ডলের বলে সুমিত ঢেকলেকে স্টাম্প আউট করেন কিষান। এরপর ব্যাট হাতে তিনি ১২ বলে দু’টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ১৯ রান করে নিজের প্রত্যাবর্তনের বার্তা দেন।
মিড অফে ম্যাক্সওয়েল স্বামীনাথনকে মারতে গিয়ে আউট হন কিশান। আরবইআই ১৯৩ রানের লক্ষ্য তাড়া করছিল এবং চতুর্থ ওভারে ঈশান কিষান আউট হয়ে যান। রুট প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১৯২ রান করে আয়ুষ ভার্তনের ৩১ বলে পাঁচটি বাউন্ডারি এবং তিনটি ছক্কায় ৫৪ রানের সুবাদে।
ঢেকলে মাত্র ১৭ বলে একটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৪২ রান করেন। জবাবে আরবিআই ১৬.৩ ওভারে মাত্র ১০৩ রানে আউট হয়ে যায়। রুটের পক্ষে সেরা বোলার ছিলেন বদরে আলম (৫-২০)।
সম্প্রতি, বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্ট করেছিলেন যে সমস্ত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া সার্কিটে বাধ্যতামূলকভাবে লাল বলের ক্রিকেট খেলতে হবে এবং এই বিষয়ে কোনও ধরণের অজুহাত সহ্য করা হবে না।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময়, শাহ উল্লেখ করেছিলেন যে কোচ বা অধিনায়কের দ্বারা আহ্বান করা হলে সমস্ত খেলোয়াড়কে তাদের রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে হবে। এই বিবৃতিটি ঈশান কিষানকে ঘিরে বিতর্কের মধ্যেই উঠে এসেছিল এবং প্রতিবেদনে বলা হয়েছে যে বিসিসিআই তাকে রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে বলেছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
