Cart Total Items (0)

Cart

All Sports India
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই দলে জায়গা হয়নি পেসার যশপ্রীত বুমরাহর। চোট কাটিয়ে আয়ারল্যান্ড সফর দিয়ে ভারতীয় দলে ফেরেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর অসাধারণ পারফর্ম্যান্স সকলের নজর কেড়েছে। ভাল ফর্মে থাকলেও বিশ্বকাপে তাঁকে পূর্ণ ছন্দে দেখতে চায় সকলেই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই জিতেছে ভারত। বুমরাহও ভাল বল করেছেন সেই ম্যাচে। তবে তিনি দ্বিতীয় ওডিআইতে থাকবেন না। বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে বুমরাহ না থাকার কারণ চোট নয়। সদ্যই বাবা হয়েছেন বুমরাহ। তাই পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতেই দ্বিতীয় ওডিআইতে দলে রাখা হয়নি তাঁকে। তবে তৃতীয় ওডিআইতে তিনি আবার দলে ফিরে আসবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

দ্বিতীয় ওডিআই-এ টসের আগে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ে যশপ্রীত বুমরাহ দলের সঙ্গে ইন্দৌরে যাচ্ছেন না। তিনি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে কিছুদিনের ছুটি দিয়েছে। বুমরাহের পরিবর্তে ফাস্ট বোলার মুকেশ কুমার দলের সঙ্গে যোগ দিয়েছেন। রাজকোটে ফাইনাল ওডিআই দলে ফিরবেন বুমরাহ।’’ বুমরাহের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ করে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

 দ্বিতীয় ওডিআইতে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘‘মাঠ দেখে মনে হচ্ছে ভাল উইকেট। রান তাড়া করা সুবিধাজনক। আমরা জিততে চাই এর সঙ্গে আমরা নতুন কিছু যোগ করার চেষ্টা করতে চাই। আমরা দলে কিছু পরিবর্তন এনেছি।’’

এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ভারত অধিনায়ক কেএল রাহুল বলেন, ‘‘মাঠ অনেকটাই দীর্ঘ। আগে বল করলে সুবিধা হত। উইকেট পড়বে, চ্যালেঞ্জও বাড়বে। শেষ ম্যাচের থেকে আমাদের একটা পরিবর্তন হয়েছে। যশপ্রীত খেলছে না প্রসিদ্ধ থাকছে দলে।’’

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশাগনে, জশ ইঙ্গলিস, অ্যালেক্স কেরি (উইকেট কিপার), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, স্পেন্সার জনসন

ভারতীয় দল: শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট কিপার, অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *