Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: আশঙ্কা ছিলই। তাও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তবে শেষরক্ষা হলো না। পিঠের চোটের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে বাদ পড়লেন যশপ্রীত বুমরাহ। বদলি হিসেবে নাম ঘোষণা হর্ষিত রানার। বুমরাহর খেলতে না পারা এই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। তিনিই একমাত্র সিনিয়র ক্রিকেটার যার উপর এখনও চোখ বন্ধ করে ভরসা করা যায়। যার বলের ভেলকিকে ভয় প্রিয় গোটা বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা। এমন একজনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে ভারতকে।

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যশপ্রীত বুমরাহের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির উপর ছেড়ে দিয়েছে। ফিটনেসের দু’টি প্যারামিটার আছে যেগুলো এনসিএ একজন খেলোয়াড়ের মাঠে ফেরার আগে পরীক্ষা করে। এটা ঠিক যে বুমরাহ স্ট্রেনথ ও কন্ডিশনিং কোচ রজনীকান্ত এবং ফিজিও থুলসির অধীনে তাঁর পিঠের চোটের পুনর্বাসন সম্পন্ন করার পরে, তাকে মেডিক্যালি ফিট ঘোষণা করা হয়েছিল।

বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ চলাকালীনই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার জন্য। তখনও এটা মনে হয়নি চোট এতটা গুরুতর জায়গায় পৌঁছতে পারে। এর পর দেশে ফিরে শুরু হয় ফিটনেসের প্রস্তুতি। যে কারণে তাঁকে রাখা হয়নি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে দিল না। খেলা হল না চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। যা এবার পাকিস্তান আয়োজন করলেও ভারত খেলবে দুবাইতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *