Cart Total Items (0)

Cart

All Sports
জো রুট

অলস্পোর্ট ডেস্ক: শনিবার ওভালে আয়োজিত পঞ্চম ও শেষ অ্যাসেজ টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ব্যাটার জো রুট এক নতুন মাইলস্টোনে পৌঁছে গেলেন। ম্যাচে রুট তার দুর্দান্ত ফর্ম রয়েছেন। রুটের ব্যাটে আসে ৯১ রান। সেঞ্চুরিটা অল্পের জন্য মিস হয়ে গেলেও ইংল্যান্ডকে তাদের দ্বিতীয় ইনিংসে ৩৮৯ রান তুলতে সাহায্য করেন তিনি এবং ৩৭৭ রানের লিড নেয় ইংল্যান্ড। তার পাশাপাশি রুটের এই সিরিজে রান ৪১২। একটি টেস্ট সিরিজে সর্বাধিক ৩০০-এর বেশি রানের রেকর্ডে পৌঁছলেন জো রুট। কিংবদন্তি ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।

রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারার মতো গ্রেট ক্রিকেটারদের ছাড়িয়ে টেস্ট সিরিজে মোট ১৯ বার ৩০০-এর বেশি রানের রেকর্ড করে রুট বর্তমানে এই অভিজাত তালিকায় তেন্ডুলকরের সঙ্গে জুটি বাঁধলেন।

টেস্ট সিরিজে সর্বাধিক ৩০০+ রানের রেকর্ডের তালিকায় যারা আছে‌ন:

জো রুট – ১৯

শচীন তেন্ডুলকর – ১৯

রাহুল দ্রাবিড় – ১৮

ব্রায়ান লারা – ১৮

রিকি পন্টিং – ১৭

অ্যালিস্টার কুক – ১৭

আগামী বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত সফরে আসবে ইংল্যান্ড। অনুমান করা হচ্ছে, রুট সেই সিরিজেই তেন্ডুলকরকে ছাঁপিয়ে এককভাবে এই মাইলফলকে নিজের নাম লিখবেন।

বর্তমানে, অ্যাসেজে একটি সেঞ্চুরি ও দু’টি অর্ধশত রান করে মোট ৪১২ রান করেছেন রুট। তৃতীয় দিনে ক্রিজে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩৮৯-৯ স্কোর ছিল। ২-২ সমতা বজায় রাখতে হলে ইংল্যান্ডকে অবশ্যই এই ম্যাচটি জিততে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *