Cart Total Items (0)

Cart

All Sports India
জাস্টিন ল্যাঙ্গার

অলস্পোর্ট ডেস্ক: লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আইপিএল ২০২৫ এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (আইপিএল)-এর বিরুদ্ধে তাঁর দলের জয়ের পর বেশ খোশমেজাজেই ছিলেন। ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে কথা বলার সময় ল্যাঙ্গার সুযোগ পেয়ে সাংবাদিকদের সঙ্গে মজাও করলেন। প্রেস কনফারেন্স চলাকালীনই এক সাংবাদিকের ফোন বেজে ওঠে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার সাংবাদিকের কাছ থেকে অনুমতি নিয়ে কলটি রিসিভ করেন যা এসেছিল সেই সাংবাদিকের মায়ের কাছ থেকে। এবং তাঁর মায়ের সঙ্গে কথাও বলেন ল্যাঙ্গার, এর পর তিনি এলএসজি পেসার মায়াঙ্ক যাদবের ফিটনেস নিয়েও আপডেট দেন।

ল্যাঙ্গার জিজ্ঞাসা করেন, “কে, মা?” “মা, রাত ১২:০৮ বাজে, আমি একটি সাংবাদিক সম্মেলনে আছি,” ফোনে বলেন ল্যাঙ্গার।

শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলএসজির রোমাঞ্চকর জয়ের পর কথা বলতে গিয়ে ল্যাঙ্গার মায়াঙ্কের সুস্থতা সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন। “মায়াঙ্ক এখন ভালো খেলছে, যা ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের জন্য সত্যিই দুর্দান্ত। গতকাল এনসিএতে তাঁর বোলিং করার কিছু ভিডিও আমি দেখেছি। সে প্রায় ৯০ থেকে ৯৫% গতিতে বল করছিল,” ম্যাচ-পরবর্তী ল্যাঙ্গার বলেন।

“গত বছর তার প্রভাব আমরা দেখেছি। আমার মনে হয় না ভারতে এমন কোনও বোলার আছে যে মায়াঙ্ক যাদবের চেয়ে দ্রুত বল করেছে – সেই কারণেই তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *