অলস্পোর্ট ডেস্ক: একদিনের বিশ্বকাপ প্রায় দরজায় কড়া নাড়ছে। এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে বিশ্বকাপ ২০২৩-এর মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে ভারতীয় পেসার যশপ্রীত বুমরার উপস্থিতি নিয়ে। পিঠে চোটের কারণে একবছর মাঠের বাইরে রয়েছেন তিনি। লন্ডন থেকে চিকিৎসা করে আসার পর নেটে এখন তিনি অনুশীলন করছেন। কিন্তু তাতেও তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কী না তা এখনও ধোঁয়াশাই থেকে যাচ্ছে। ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী কপিল দেব ভারতীয় দলে বুমরাহর উপস্থিতি নিয়ে কথা বলেছেন এর সঙ্গে ক্রিকেটের ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তাঁর বক্তব্য বছরের প্রায় অর্ধেক সময়ই ক্রিকেটাররা কোনও না কোনও ম্যাচ খেলছেন। খেলতে গিয়ে নানা চোটের কারণে বিশ্বকাপের মত প্রধান ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁদের। অল্প চোট নিয়েও ক্রিকেটাররা আইপিএল খেলেন কিন্তু সেই একই কারণ যখন উঠে আসে ভারতীয় দলের হয়ে খেলার তখন তাঁরা মাঠের বাইরে।
একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বুমরার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেব। তিনি জানিয়েছেন বুমরাহ যদি বিশ্বকাপের মত বড় ম্যাচের আগে সুস্থ না হতে পারেন তাহলে তাঁর পিছনে সময় নষ্ট করার কোনও মানেই হয় না।
তিনি বলেছেন, ‘‘চোটের পর বুমরাহ অনেক বিশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করছে। কিন্তু তিনি যদি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেই না থাকতে পারেন তাহলে ওঁর পিছনে অযথাই সময় নষ্ট করা হবে। ঋষভ পন্থও ভাল ক্রিকেটার কিন্তু তিনিও বিশ্বকাপে থাকতে পারছেন না।’’
গাড়ি দুর্ঘটনায় চোট পেয়ে দু’বছর মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। তাই এবছরেও তিনি থাকছেন না ভারতীয় দলে।
আইপিএলে ক্রিকেটারদের খেলা নিয়ে কপিল দেবের কোনও সমস্যা নেই। কিন্তু তাঁর বিশ্বমানের ক্রিকেট সবার আগে। তা সত্ত্বেও ক্রিকেটাররা আইপিএলকে বেশী গুরুত্ব দিচ্ছেন তাতে ভারতীয় লেজেন্ড মোটেই খুশী নন।
তিনি বলেছেন, ‘‘ক্রিকেটাররা এখন ১২ মাসের মধ্যে ১০ মাসই কোনও না কোনও খেলায় ব্যস্ত থাকেন। খেলা তো থাকবেই কিন্তু সবার আগে নিজের যত্ন নেওয়া বেশী জরুরি। আইপিএল ভাল কিন্তু এই আইপিএলই তোমাকে নষ্ট করে দেবে।’’ তিনি স্পষ্ট করে বলেন, ‘‘অল্প আঘাতেও আইপিএল খেলছেন ক্রিকেটাররা কিন্তু একই আঘাতে ভারতের হয়ে খেলতে পারছে না তাঁরা। এর থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠে মাঠে নামা বেশী জরুরি।’’
ক্রিকেটারদের চাপ দেওয়ার জন্য কপিল দেব বিসিসিআইয়ের উদ্দেশে বলেছেন, ‘‘ক্রিকেট বোর্ডের এখন ঠিক করে নেওয়া উচিৎ তাঁরা কী ধরনের খেলা খেলাতে চায়।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
