Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট জেস্ক: কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের খেলা নিয়ে সংশয় থাকলেও টসের সময়ই পরিষ্কার হয়ে যায় তিনি খেলছেন। দলের পারফর্মেন্স আশানুরূপ না হলেমাত্র ২৫ বলও কলকাতা অধিনায়ক শুরু থেকেই ভাল ফর্মে রয়েছেন। এদিনও হাতে চোট নিয়ে ৩০ রানের ইনিংস খেললেন। এদিন ঘরের মাঠে কলকাতা দলের সামনে ছিল জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ।  তাতে সফল হোম টিম। কলকাতার ঘরের মাঠে রবিবারের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান তোলেন রাসেলরা। কিন্তু সেই লক্ষ্যের ঠিক এক রান আগে থামতে হয় রাজস্থান রয়্যালসকে। ১ রানে জিতে প্লে-অফের আশা জিইয়ে রাখল নাইটরা।

এদিন ওপেন করতে নেমে দলগত মাত্র ১৩ রানেই প্রথম উইকেট হারায় কলকাতা। ১১ রানে ফিরে যান সুনীল নারিন।  এর পর আর এক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩৫, অধিনায়ক রাহানে ৩০ রান করে আউট হন। এর পর অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেন আন্দ্রে রাসেল। গত মরসুমে খুব বেশি সুযোগ না পেলেও এই মরসুমে প্রথম থেকেই সুয়োগ পাচ্ছেন অঙ্গকৃশ এবং প্রতি ম্যাচে নিজেকে প্রমানও করছেন। এদিন তিনি ৪৪ রানের ইনিংস খেলেন।

অন্যদিকে মাত্র ২৫ বলে চারটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। তাঁর সঙ্গে মাত্র ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিংও। এবার তিনিও যথেষ্ট নিজেকে প্রমান করার সুযোগ পাচ্ছেন। এদিন রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন জোফরা আচআর্র, যধবীর সিং, মহেশ থিকসানা ও রিয়ান পরাগ।

এদিন দারুণ ছন্দে ছিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ কিন্তু তার পরও অল্পের জন্য জয় হাতছাড়া হল তাদের যা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এদিন ২০৭ রানের লক্ষ্যে নেমে একাই লড়ের রিয়ান পরাগ। তিনি চার নম্বরে নামার আগে যশস্বী জয়সওয়াল ৩৪, বৈভব সূর্যবংশী ৪ ও কুনার সিং রাঠৌর রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভেলিয়নে। চার নম্বরে নেমে চেষ্টা শুরু করেন অধিনায়ক। কিন্তু ধ্রুব জুড়েল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা কোনও রান না করেই পর পর ফিরে যান। তার মধ্যেই দুরন্ত ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলেন রিয়ান পরাগ। যা সাজানো ছিল ছ’টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি দিয়ে। পাঁচ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।

রিয়ানকে কিছুটা সঙ্গ দেন শিমরন হেটমেয়ার ও শুভম দুবে। হেটমেয়ার ২৯ রানে আউট হন। ১২ রানে ফেরেন জোফরা আর্চার। ২৫ রানেএ অপরাজিত থাকেন শুভম দুবে। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৫ রানে থামতে হয় রাজস্থান রয়্যালসকে। কলকাতার হয়ে দুটো করে উইকেট নেন মইন আলি, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্থী। এক উইকেট বৈভব অরোরার। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা আন্দ্রে রাসেল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *