অলস্পোর্ট ডেস্ক: মুম্বইয়ের কাছে হতাশাজনক হারের পর ঘরের মাঠে জয়ের ফিরল। এই মরসুমে যেন একটা হার তো একটা জয়ের হিসেব লেখা হয়ে গিয়েছে নাইটদের নামে। উদ্বোধনী ম্যাচে এই ঘরের মাঠেই আরসিবির বিরুদ্ধে হারের পর গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছিল দল। কিন্তু মুম্বইয়ের মাটি যে কলকাতার শক্ত গাঁট তা আরও একবার প্রমাণ হল চলতি মরসুমেও। তবে ঘরে ফিরে জয়ে ফিরল গতবারের চ্যাম্পিয়নরা। হায়দরাবাদকে ৮০ রানে রীতিমতো উড়িয়ে দিল রাহানে অ্যান্ড ব্রিগেড।
এদিন ইডেন গার্ডেনে টস জিতে প্রথমে কেকেআর-কে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬উইকেট হারিয়ে ২০০ রান তোলে নাইটরা। শুরুতেই অবশ্য ধাক্কা খেয়েছিল নাইট ব্যাটিং। দুই ওপেনার কুইন্টন ডে কক ১ ও সুনীল নারিন ৭ রান করে আউট হয়ে যান।
দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর কলকাতা ব্যাটিংয়ের হাল ধরেন অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। রাহানে ৩৮ রান করে আউট হলে দলের রানের গতি বজায় রাখতে ক্রিজে আসেন সহঅধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। অঙ্গকৃশের ৫০ ও ভেঙ্কটেশের দুরন্ত ৬০ রানের সৌজন্যে বড় রানে পৌঁছে যায় ভারত। শেষে রিঙ্কু সিংয়ের অপরাজিত ৩২ রান বাড়তি সংযোজন। ১ রানে আউট হন আন্দ্রে রাসেল।
হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি, প্যাট কামিন্স, জিশান আনসারি, হর্ষল প্যাটেল ও কামিন্দু মেন্ডিস। জবাবে ব্যাট করতে নেমে ১২০ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদ ব্যাটিং। দুই সংখ্যার রানে পৌঁছতে সক্ষম হন মাত্র চার জন। তির মধ্যে এনরিচ ক্লাসেনের ৩৩। ২৭ রান করেন কামিন্দু মেন্ডিস। ১৬.৪ ওভারেই শেষ হয়ে এসআরএইচ।
এদিন ব্যাটিংয়ের পাশাপাশি সফল কেকেআর বোলাররাও। তিনটি করে উইকেট নেন বৈভব অরোরা ও বরুণ চক্রবর্থী। দুই উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল ও একটি করে উইকেট নেন হর্ষিত রানা ও সুনীল নারিন। ম্যাচের সেরা বৈভব অরোরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
