Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: হার খেলারই অঙ্গ। কোনও দল একটা টুর্নামেন্ট সব ম্যাচ জিতবে এমনটা কেউ ভুল করেও হয়তো ভাবে না। তবুও হারলে খারাপ লাগে, কষ্ট হয়, আসে হতাশা। যে ড্রেসিংরুমটা খেলতে নামার আগে রীতিমতো আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল সেটাই তখন শান্ত আর অন্ধকার। ঠিক এমনটাই হল কলকাতা নাইট রাইডার্স ড্রেসিংরুমে। ঘরের মাঠে প্রতিপক্ষকে ২২৪ রানের লক্ষ্যমাত্র দিয়েও ম্যাচ বাঁচাতে পারলেন না শ্রেয়াসরা। হতাশা যে গ্রাস করবে তা স্বাভাবিক। শেষ বলে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। যে ম্যাচে সুনীল নারিন সেঞ্চুরি করেন সেই ম্যাচেই সেঞ্চুরি হাঁকান জস বাটলারও। শেষ হাসি হাসেন বাটলার। তবে এতে ভেঙে পড়ার যে কোনও কারণ নেই সেটা জানিয়ে দেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিন ম্যাচ শেষ হওয়ার অনেক পড়ে ইডেন চত্তর ছাড়ে নাইটরা। ৯.৩০-এ ম্যাচ শেষ হয়ে গেলেও কলকাতা দল ইডেন ছাড়ে প্রায় রাত পৌনে একটায়। তা থেকেই স্পষ্ট, ভেঙে পড়া ড্রেসিংরুমকে চাগিয়ে তোলার চেষ্টা চলছিল এতক্ষণ। একদিন বিশ্রাম নিয়ে আবার প্রস্তুতিতে নেমে পড়বে দল। আপাতত তাদের আস্তানা কলকাতাই। যেটা আরও একবার মনে করিয়ে দিলেন কোচ। বলে দিলেন, চেনা গ্রাউন্ড, চেনা গ্যালারির সামনে জয়ে ফিরতে হবে।

শুনুন ম্যাচ শেষে ড্রেসিংরুমকে কী ভোকাল টনিক দিলেন তিনি—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *