Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৯ নম্বর ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করল, যা মূলত ৬ এপ্রিল ২০২৫, রবিবার, কলকাতার ইডেন গার্ডেনে হওয়ার কথা ছিল। রাম নবমীর কারণে সেদিন শহরজুড়ে উৎসবের আবহে নিরাপত্তাজনিত সমস্যার কথা জানিয়েছিল কলকাতা পুলিশ। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই ম্যাচটি ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, বিকেল ৩:৩০-এ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। যা কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর।

বাকি সময়সূচী অপরিবর্তিত থাকছে। এই ম্যাচের দিন বদলের সঙ্গেই ৬ এপ্রিল, রবিবার একটিই ম্যাচ হবে, যেখানে সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত সময়সূচী অনুসারে সন্ধ্যা ৭:৩০-টায় (ম্যাচ ২০ নম্বর) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হোম ম্যাচে খেলবে।

এই ম্যাচের দিন পরিবর্তনের কারণে মঙ্গলবার ৮ এপ্রিল, উইকেন্ডের মতো জোড়া ম্যাচ হবে, যেখানে বিকেলে কলকাতায় কেকেআর খেলবে এলএসজির বিরুদ্ধে। তারপরে নির্ধারিত সময়সূচী অনুসারে সন্ধ্যায় নিউ চণ্ডিগড়ে পঞ্জাব কিংস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (ম্যাচ নং ২২)-এর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *