কেকেআর-এর ম্যাচে বৃষ্টিস্নাত ইডেন গার্ডেন্স —নিজস্ব চিত্র
অলস্পোর্ট ডেস্ক: শনিবার ইডেন গার্ডেনে কেকেআর বনাম পিবিকেএস ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে যায়। ফলস্বরূপ, উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে প্রথম ওভারের শেষে কেকেআর যখন ১ উইকেটে ৭ রানে দাঁড়িয়ে তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং এরপর খেলা শুরু হতে পারেনি।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং পিবিকেএসকে ২০ ওভারে ৪ উইকেটে ২০১ রানে নিয়ে যান। ৩৫ বলে ৬৯ রান করার পর প্রিয়াংশ আর্য আন্দ্রে রাসেলের বলে ফেরেন এবং প্রভসিমরন সিং ৪৯ বলে ৮৩ রান করেন। এই জুটি প্রথম উইকেটে ১২০ রানের পার্টনারশিপ করেন। শ্রেয়াস আইয়ারের ১৬ বলে অপরাজিত ২৫ রানও দলের লক্ষ্যে সহায়তা করে। কেকেআরের হয়ে বৈভব অরোরা ছিলেন সেরা বোলার, ৩৪ রানে ২ উইকেট নেন তিনি।
শনিবার রাতের ম্যাচে শ্রেয়াস বনাম কেকেআর লড়াই দেখার জন্য ইডেন ভড়িয়েছিলেন প্রায় ৩৫ হাজার সমর্থক। কিন্তু তাদের হতাশ হয়েই ফিরতে হল। পঞ্জাব ব্যাটিং নির্বিঘ্নেই শেষ হয়েছিল কিন্তু কলকাতার ব্যাটিংয়ের সময় আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। রায় প্রায় সাড়ে ন’টা নাগাদ শুরু হয় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। সঙ্গে সঙ্গেই ঢেকে ফেলা হয় পিচ। এর পর আর ম্যাচ শুরু করা যায়নি।
প্রাথমিকভাবে রাত ১০.৩৫ ছিল কাট-অফ টাইম। তাঁর পর থেকে ওভার কমার কথা। সাময়িক বৃষ্টি কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাড়ে ১০টা থেকে আবার শুরু হয় বৃষ্টি। এর পর পরিস্থিতি বুঝে বাতিল করে দেওয়া হয় ম্যাচ। পঞ্জাবের ঘরের মাঠে লজ্জার হার দেখতে হয়েছিল কলকাতা দলকে। এদিন ঘরের মাঠে ছিল বদলার ম্যাচ কিন্তু সেই ম্যাচ শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
