Cart Total Items (0)

Cart

All Sports India
ভারত-পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: ভারত-পাকিস্তান মানে কি শুধুই লড়াই? অন্তত ক্রিকেট মাঠে তো তেমনটা নয়। ২২ গজের সময়টুকু বাদ দিলে ভারতীয় ও পাকিস্তান দলের ক্রিকেটাররা মনে হয় সব থেকে ভাল বন্ধু। একে অপরের প্রশংসক। এই এশিয়া কাপের মঞ্চেই দেখা গিয়েছে দুই দেশের ক্রিকেটারদের জমিয়ে গল্প করতে। এখানেই দেখা গিয়েছে যশপ্রীত বুমরাহ-র সদ্যজাত সন্তানের জন্য পাকিস্তান প্লেয়ারকে উপহার বাড়িয়ে দিতে। এটাই এই দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক। যা আরও একবার দেখা গেল ২২ গজে।

সোমবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটার আগা সলমন গুরুতর চোট পান ব্যাট করার সময়। যার ফলে তাঁর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। ডানহাতি এই পাকিস্তানি ব্যাটার রবীন্দ্র জাদেজার একটি ডেলিভারি সুইপ করার চেষ্টা করেছিলেন কিন্তু বলটি বাউন্স হয়ে তাঁর ব্যাটের উপরের প্রান্তে লেগে সরাসরি তাঁর মুখে গিয়ে আঘাত করে। তার পরই তাঁকে দেখা যায় ব্যাথায় কুঁকড়ে যেতে। বিরাট কোহলিকে দেখা যায় হাত দিয়ে মেডিক্যাল টিমকে ডাকতে। আর ভারতীয়দের মধ্যে কেএল রাহুল দ্রুত ছুটে যান তাঁর কাছে। কারণ তিনি উইকেট কিপিং করছিলেন তাঁর পিছনেই। তাঁর চোটকে কাছ থেকে দেখার চেষ্টা করেন।

কেএল রাহুলের সেই ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়-

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *