Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ

অলস্পোর্ট ডেস্ক: মুলতানে বুধবার থেকে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপ ২০২৩-এর প্রথম দুই ম্যাচ থেকে বাদ পড়লেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার কেএল রাহুল। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় মঙ্গলবার জানিয়ে দিলেন, চোট থেকে সেরে ওঠার পর ভারতের এশিয়া কাপ দলে জায়গা পেলেও প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নেপালের বিপক্ষে পাওয়া যাবে না। এর আগে দল ঘোষণার সময়, বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর সংবাদমাধ্যমকে বলেছিলেন যে রাহুলের সামান্য সমস্যা রয়েছে।

“কেএল আমাদের সঙ্গে একটি ভাল সপ্তাহ কাটিয়েছে, ভাল খেলেছে, সত্যিই ভাল উন্নতি করছে কিন্তু এশিয়া কাপ সফরে ক্যান্ডিতে প্রথম দিকের জন্য তাঁকে পাওয়া যাবে না,” দ্রাবিড় বলেন শ্রীলঙ্কার উদ্দেশে উড়ে যাওয়ার আগে। কোচ যোগ করেছেন যে রাহুল এনসিএতে থাকবেন এবং টুর্নামেন্টে তাঁর যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৪ সেপ্টেম্বর।

“আমরা যখন শ্রীলঙ্কায় থাকব তখন এনসিএ-তে আগামী কয়েকদিন তাঁর দেখাশোনা করা হবে। আমরা ৪ সেপ্টেম্বর আবার তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে এবং তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে লক্ষণগুলি ভালর দিকেই রয়েছে প্রথম দু’টি ম্যাচের জন্য তিনি অনুপলব্ধ থাকবেন,” যোগ করেন দ্রাবিড়।

বিসিসিআই টুইটারে লিখেছে, “হেড কোচ রাহুল দ্রাবিড়ের মত অনুযায়ী, কেএল রাহুল সত্যিই ভাল উন্নতি করছে কিন্তু এশিয়া কাপ ২০২৩-এর প্রথম দুই ম্যাচ, পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে ভারতের খেলতে পারবেন না।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *