অলস্পোর্ট ডেস্ক: ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে প্রথম উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল লোকেশ রাহুল-কে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। যদিও রাহুল স্টাম্পের পিছনে তাঁর পারফরমেন্সে নজর কেড়ে নিয়েছিলেন।ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাঁকে উইকেট-রক্ষক ব্যাটার হিসাবে ব্যবহার করা হবে না বলেই জানা গিয়েছে।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) নির্বাচক কমিটি এবং টিম ম্যানেজমেন্ট আসন্ন অ্যাসাইনমেন্টে দলের জন্য সেই ভূমিকাটি পূরণ করতে বিশেষজ্ঞ উইকেট-রক্ষক কেএস ভারতকে দলে নিয়েছে। বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ঘোষণা করা দলের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। কেএস ভরতের পাশাপাশি এই দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। যিনি উইকেট-রক্ষক ব্যআটআর হিসেবে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, বিসিসিআই মনে করে না রাহুল স্পিন-বান্ধব হোম পিচে উইকেট-রক্ষকের ভূমিকার জন্য উপযুক্ত হবেন, তাই, তারা এই ম্যাচের জন্য দু’জন বিশেষজ্ঞকে বেছে নিয়েছে। “রাহুল এখন থেকে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন। টেস্টে আপনাকে শুধু পেসারদের ফেস করতে হবে, ভারতে উইকেটকিপিং, যেখানে স্পিনাররা মিলে কাজ করে, সহজ নয়। বল বাউন্স করতে পারে বা ভয়ঙ্করভাবে স্পিন করতে পারে। স্পিন-বান্ধব হোম উইকেট। আপনাকে একজন রক্ষক হিসাবে ওঠা-পড়ার সঙ্গে মানিয়ে চলতে হবে। আমরা সেই ভূমিকায় একজন বিশেষজ্ঞ চাই।
“অন্যদিকে, রাহুল আমাদের সবচেয়ে মূল্যবান ব্যাটিং সম্পদগুলির মধ্যে একজন। আমরা তাকে গ্লাভওয়ার্ক করার জন্যও তাকে হারাতে চাই না। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে তার চোট পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সিরিজে ভরত ও জুরেল আমাদের উইকেটরক্ষক হবেন। জুরেল একজন প্রতিভাবান রক্ষক-ব্যাট। আমরা এই ২২ বছর বয়সীকে নজরে রেখেছি যখন সে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলে খেলছিল”।
এর আগে, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে ইংল্যান্ড টেস্ট সিরিজে রাহুলকে শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলার বিসিসিআই ইচ্ছার বিষয়টি নিশ্চিত করেছিল। “ভারতীয় দল আবারও টার্নার ট্র্যাকে খেলবে, এবং টিম ম্যানেজমেন্ট মনে করেছিল যে বিশেষজ্ঞ স্পিনারদের কাজটি পরিচালনা করা উচিত। দলে অনেক প্রতিভাবান স্পিনার রয়েছেন এবং দল কোনও সুযোগ নেবে না, বিশেষ করে যখন পিচ টার্নার হবে,” বিসিসিআই-এর একটি সূত্র বলেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
