Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এশিয়া কাপ ক্রিকেট শুরু হতে চলেছে বুধবার থেকে। সেখানে অংশ নেবে ছ’টি দেশ। টি২০ ফর্ম্যাটে গত বছর শ্রীলঙ্কা এই ট্রফি জিতেছিল। এই বছর এশিয়া কাপ ৫০ ওভারে ফিরে এসেছে। অক্টোবরে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। তার আগে এশিয়ার ক্রিকেট জায়ান্টদের একে অপরকে পরখ করে নেওয়া এটিই সব থেকে বড় সুযোগ। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল সুপার ফোরে যাবে এবং সেরা চার থেকে সেরা দুই দল ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ফাইনালে মুখোমুখি হবে।

গ্রুপ এ

পাকিস্তান: ভারত পাকিস্তানে খেলতে অস্বীকার করার কারণে হাইব্রিড মডেল টুর্নামেন্টটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাকে পবেছে নেওয়া হয় আয়োজক হিসেবে। গত সপ্তাহে আফগানিস্তানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বের এক নম্বরে উঠে আসা পাকিস্তান, শ্রীলঙ্কায় ফাইনাল সহ বাকি ন’টি ম্যাচ খেলবে।

ওডিআই র‍্যাঙ্কিং: ১

ক্যাপ্টেন: বাবর আজম

মূল খেলোয়াড়: বাবর আজম (ব্যাটসম্যান), শাহীন শাহ আফ্রিদি (বাঁহাতি ফাস্ট বোলার), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক-ব্যাটসম্যান)

এশিয়া কাপ সেরা: চ্যাম্পিয়ন ২০০০, ২০১২ (উভয় ৫০-ওভার)

ভারত: ক্রিকেটিং পাওয়ার হাউস ভারত সব থেকে বেশি এশিয়া কাপ জিতেছে এবং অষ্টম শিরোপা জয়ের জন্য টুর্নামেন্টে ফেভারিট হিসেবে প্রবেশ করেছে।

ওডিআই র‍্যাঙ্কিং: ৩

অধিনায়ক: রোহিত শর্মা

মূল খেলোয়াড়: বিরাট কোহলি (ব্যাটসম্যান), হার্দিক পাণ্ড্যে (অলরাউন্ডার), জাসপ্রিত বুমরাহ (ফাস্ট বোলার)

এশিয়া কাপ সেরা: বিজয়ী ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৮ (৫০-ওভার) এবং ২০১৬ (টি২০)।

নেপাল: এই বছরই এশিয়া কাপে অভিষেক হতে চলেছে নেপালের। কিন্তু প্রথম বছরই কঠিন গ্রুপে তারা। তাদের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দল। এই বছরের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইপর্বে পৌঁছেছে নেপাল, কিন্তু ৫০-ওভারের শোপিস ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।

ওডিআই র‍্যাঙ্কিং: ১৫

অধিনায়ক: রোহিত পাউডেল

মূল খেলোয়াড়: আরিফ শেখ (ব্যাটসম্যান), পাউডেল (ব্যাটিং অলরাউন্ডার), সন্দীপ লামিছনে (লেগ-স্পিনার), আসিফ শেখ (উইকেটরক্ষক-ব্যাটসম্যান)

এশিয়া কাপ সেরা: অভিষেক ২০২৩

গ্রুপ বি

বাংলাদেশ: বাংলা টাইগাররা একবারও চ্যাম্পিয়ন না হতে পারলেও তিনটি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল। তবে এশিয়া কাপ শুরুর অআগে দলটি বড় ধাক্কা খেয়েছে অধিনায়ক তামিম ইকবাল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয়।

ওডিআই র‍্যাঙ্কিং: ৭

অধিনায়ক: সাকিব আল হাসান

মূল খেলোয়াড়: সাকিব আল হাসান (ব্যাটিং অলরাউন্ডার), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক-ব্যাটসম্যান), মেহেদি হাসান মিরাজ (অলরাউন্ডার)

এশিয়া কাপের সেরা: রানার্সআপ ২০১২, ২০১৮ (৫০ ওভার), ২০১৬ (টি২০)

শ্রীলঙ্কা: সহ-আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টের একটি বড় শক্তি তারা, ছ’বার ট্রফি জিতেছে। তারা গত বছর দুবাইতে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট হিসাবে খেলা হয়েছিল। তবে এবার এশিয়া কাপ শুরুর আগেই সমস্যায় দল। তাদের দু’জন প্লেয়ার কোভিড আক্রান্ত ও দু’জনের চোট রয়েছে।

ওডিআই র‍্যাঙ্কি: ৮

ক্যাপ্টেন: দাসুন শানাকা

মূল খেলোয়াড়: কুসল মেন্ডিস (ওপেনার), ধনঞ্জয়া ডি সিলভা (অলরাউন্ডার)

এশিয়া কাপ সেরা: বিজয়ী ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ (৫০-ওভার) এবং ২০২২ (টি২০)

আফগানিস্তান: ২০১৪-তে তাদের এশিয়া কাপে অভিষেকের সময়, আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে এবং তাদের শক্তিশালী স্পিন আক্রমণ শীর্ষ দলগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ওডিআই র‍্যাঙ্কিং: ৯

ক্যাপ্টেন: হাসমতুল্লাহ শহীদী

মূল খেলোয়াড়: রশিদ খান (লেগ-স্পিনার), মোহাম্মদ নবী (অলরাউন্ডার), মুজিব উর রহমান (অফ-স্পিনার)

এশিয়া কাপ সেরা: সুপার ফোর ২০১৮ (৫০-ওভার), ২০২২ (টি২০)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *