Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: বিরাট কোহলি ও এমএস ধোনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। যদিও এই মুহূর্তে একজন প্রাক্তন, একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে সক্রিয়। আন্তর্জাতিক স্তরে না হলেও দু’জনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ। কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন আর ধোনি চেন্নাই সুপার কিংসকে ২০২৩-এ তাদের পঞ্চম আইপিএল ট্রফি দিয়েছেন। উল্লেখ্য, এই দুই খেলোয়াড় বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কোহলির সম্পত্তির পরিমাণ ধোনির থেকে কিছুটা বেশি। এই তথ্য অনুসারে, প্রাক্তন ভারতীয় খেলোয়াড়ের মোট সম্পত্তি ভারতীয় মুদ্রায় ১০৪০ কোটি, যা কোহলির চেয়ে ১০ কোটি কম। একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইনস্টাগ্রামে ২৫২ মিলিয়নেরও বেশি ফলোয়ার-সহ, কোহলির সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ফলোয়ার্স রয়েছে। স্টক গ্রো-এর তথ্য অনুসারে, কোহলির মোট সম্পদ রয়েছে ১০৫০ কোটি টাকা। যা বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। ৩৪ বছর বয়সী তাঁর ভারতীয় দলের চুক্তিতে এ প্লাস ক্যাটাগরির অধিনে ৭ কোটি টাকা পান। প্রতিটি টেস্টের জন্য তার ম্যাচ ফি ১৫ লাখ টাকা, ওয়ানডে তে ৬ লাখ টাকা এবং প্রতি টি২০ ম্যাচে ৩ লাখ টাকা। এদিকে, আইপিএলে আরসিবির হয়ে খেলার জন্য তিনি বার্ষিক ১৫ কোটি পান।

অন্যদিকে, ধোনির আইপিএল মূল্য ১২ কোটি যা তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজি সিএসকে থেকে পান। কোম্পানিতে তাঁর বিনিয়োগ, সোশ্যাল মিডিয়া ফি, ব্র্যান্ডিং এবং রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে তার মোট মূল্য ১০০০ কোটিরও বেশি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *