অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য সনি স্পোর্টস নেটওয়ার্কের বহুভাষিক ধারাভাষ্য প্যানেলে ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেহওয়াগ এবং প্রাক্তন বোলার ভরত অরুণ থাকবেন। টুর্নামেন্টের ১৭তম সংস্করণে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং হংকং খেলবে, যারা আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহাদেশীয় এই ট্রফির জন্য লড়াই করবে। ভারত বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।
ভারতের প্রাক্তন প্রধান কোচ শাস্ত্রী, গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা, বাজিদ খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, রাসেল আর্নল্ড এবং সাইমন ডুল টেলিভিশনের বিশ্ব ফিডে ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন। হিন্দি ধারাভাষ্যকরদের প্যানেলে সেহওয়াগ, ইরফান পাঠান, অজয় জাদেজা, প্রাক্তন ভারতের ব্যাটিং কোচ অভিষেক নায়ার এবং সাবা করিম রয়েছেন। তামিল প্যানেলে ডব্লিউভি রমনের মতো খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন ভরত অরুণ, অন্যদিকে তেলেগু দলে থাকবেন ভেঙ্কটপতি রাজু এবং বেণুগোপাল রাও।
সূর্য কুমার যাদবের নেতৃত্বে ও শুভমান গিল সহ-অধিনায়ক হিসেবে তরুণ দলকে নিয়ে স্বপ্ন দেখছে পুরো ভারত। যে ভারতীয় দল অভিজ্ঞতা এবং তারুণ্যের নিখুঁত মিশ্রণের উদাহরণ।
যশপ্রীত বুমরাহ, অভিষেক শর্মা এবং হার্দিক পাণ্ড্যের মতো খেলোয়াড়রা যেমন দলকে অভিজ্ঞতা দেবে, অন্যদিকে তিলক ভার্মা এবং হর্ষিত রানার মতো প্রতিভারা তারুণ্য এবং গভীরতা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
