Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচের আগেই তাঁদের প্রথম একাদশ জানাল। এশিয়া কাপ ২০২৩-এ সুপার ফোরের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট বিশ্বের সব থেকে বড় লড়াইয়ের ম্যাচ। সব থেকে বেশি উত্তেজনার মঞ্চ তৈরি হয় যে ম্যাচ ঘিরে। এশিয়া কাপ গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তাই সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। যে মাঠে আগের ম্যাচ ভেস্তে গিয়েছিল সেই মাঠেই নামছে দুই দল। এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কারণে এই ম্যাচের জন্য বিশেষ করে রাখা হয়েছে রিজার্ভ ডে। যা নিয়ে অন্য দুই দলের দুই কোচ বেশ বিরক্ত। যদিও দুই বোর্ডে তা মেনে নিয়েছে।

ইতিমধ্যেই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচেও প্রথমে ব্যাট করেছিল ভারত। সেই ম্যাচে পাকিস্তান বোলিংয়ের সামনে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছিল ভারতের টপ অর্ডাকে। যদিও মিডল অর্ডার শেষ পর্যন্ত হাল ধরে ভারতকে ভদ্রস্থ রানে পৌঁছে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচের ফল হয়নি। এক এক পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল।

দেখে নেওয়া যাক এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরে দুই দলের প্রথম একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষান (উইকেকিপার), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

পাকিস্তান: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *