বিরাট কোহলি
অলস্পোর্ট ডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে রোহিত-যশস্বীদের মতো তেমন নজর না কারলেও নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত এবং যশস্বী দু’জনেই শতরান করে ভারতকে জয়ের দিকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেঞ্চুরি না পেলেও বিরাটের ৭৬ রানের ইনিংসের ভূমিকাও কিছু কম নয়। দলের জয়ের সঙ্গে নিজের নামের পাশে আরও একটি মাইলস্টোন জুড়ে নিলেন তিনি।
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন ৩৬ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। তৃতীয় দিন হাফ সেঞ্চুরি সেরে ফেললেন। এদিন ভারতের সর্বকালের সেরা ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিনি। এরই সঙ্গে ভারতীয় ক্রিকেটে সর্বসেরা পাঁচ জন টেস্ট ব্যাটারদের তালিকায় নিজের নামও জুড়ে নিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় দিনে ক্রিজে টিকে থেকে ভারতীয় ব্যাটারদের সবচেয়ে বেশী রান করার তালিকার সেরা পাঁচে বুকে পড়লেন কোহলি। সেহওয়াগের সর্বোচ্চ রান ৮৫০৩। এখন সেই রানকে ছাঁপিয়ে পাঁচ নম্বরে নিজের নাম যোগ করলেন বিরাট। এই তালিকায় রয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকর (১৫৯২১), রাহুল দ্রাবিড় (১৩২৬৫), সুনীল গাভাস্কার (১০১২২) এবং ভিভিএস লক্ষণ (৮৭৮১)।
ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল দ্বিতীয় দিনের শেষে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন ১৪৩ রানে ইনিংস শুরু করে জয়সওয়াল ইতিহাস গড়েন। বিদেশের মাটিতে অভিষেকেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫০ রান করে ফেলেন তিনি।
বিদেশের মাটিতে যশস্বীই প্রথম যিনি অভিষেক ম্যাচে শতরান করেছেন। এর আগে অভিষেক ম্যাচে রোহিত এবং শিখর দু’জনেই ঘরের মাঠে শতরান করেছিলেন। অভিষেক ম্যাচে মোট শতরানের রেকর্ডে যশস্বী রয়েছেন তিন নম্বরে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
