Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: গৌতম গম্ভীর ও বিরাট কোহলি-র মাঠের মধ্যের বচসা নিয়ে ইতিমধ্যেই অনেক মিম তৈরি হয়েছে। গত এক বছরে যা একাধিকবার উঠে এসেছে চর্চায়। কখনও তা মজার ছলে আবার কখনও সিরিয়াস। কিন্তু এই দুই তারকা ক্রিকেটারের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। মরসুম শুরুর আগে থেকেই আবার নতুন করে সামনে চলে আসে দুই ক্রিকেটারের সম্পর্ক। যেহেতু কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২৪-এর দ্বিতীয় ম্যাচ খেলতেই পৌঁছে যেতে হয়েছিল বেঙ্গালুরুতে, সে কারণে এই ঘটনা শুরু থেকেই চর্চায় ছিল। তবে ম্যাচের সন্ধেয় সব সুন্দরভাবে মিটিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন গম্ভীর ও বিরাট। যা দারুণভাবে কাজে লাগাচ্ছে দেশের পুলিশ।

শুক্রবারই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে মাঠেই দেখা হয়ে যায় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের। আর সেখানে দেখা যায় গম্ভীর এগিয়ে গিয়ে বিরাটের সঙ্গে করমর্দন করেন। পাল্টা বিরাট তাঁকে জরিয়ে ধরেন। এক কথায় মধুরেণ সমাপয়েত। কলকাতা পুলিশ দারুণভাবে সেই মুহূর্তকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে তাদের বক্তব্য পৌঁছে দিয়েছে।

কলকাতা পুলিশ তাদের এক্সে দু’জনের সাক্ষাতের ছবি পোস্ট করে লিখেছে, ‘‘সমস্যা গম্ভীর হোক বা বিরাট, সমাধান করতে ১০০ ডায়াল করুন।’’ এটা সবারই জানা ১০০ হল পুলিশের ইমার্জেন্সি নম্বর। বিপদে পড়লে সব সময় ১০০-তেই ডায়াল করতে বলা হয়। পরের লাইনেই লেখা, ‘‘‘ফোনের রিসিভারের ছবি দিয়ে পাশে ডায়াল ১০০, আপদে-বিপদে আপনার সাথে।’’

শুধু কী কলকাতা পুলিশ? এই একই পথে হেঁটেছে দিল্লি পুলিশও। প্রায় একই মুহূর্তের ছবি ব্যবহার করেছে দিল্লি পুলিশ। যেখানে দেখা যাচ্ছে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি পাশাপাশি দাঁড়িয়ে দু‘জন দু‘জনকে ধরে রয়েছেন। বার্তা প্রায় একই। শুধু রোমান হরফে হিন্দিতে লেখা হয়েছে। ছবির মাথায় লেখা হয়েছে, ‘‘ঝগড়া হুয়া?’’

ছবির নিচে রয়েছে আরও দুটো লাইন। সেখানে লেখা হয়েছে, ‘‘ডায়াল ১১২ অর ঝগড়ে কো শান্ত করো!’’ পরের লাইনে লেখা, ‘‘কোই ঝগড়া ‘বিরাট’ ইয়া ‘গম্ভীর’ নেহি।’’ এক কথায় দিল্লি পুলিশ বলতে চেয়েছে, কোনও ঝগড়াই বড় বা গুরুত্বপূর্ণ নয়। তাই ঝগড়া নিটিয়ে ফেল আর প্রয়োজনে ১১২-তে ফোন কর।

অতীতেও কলকাতা পুলিশ বা দিল্লি পুলিশকে দেখা গিয়েছে, খেলার মাঠের কোনও মুহূর্তকে অবলম্বন করে রাজ্য পুলিশের প্রচারে ব্যবহার করতে। যা এক কথায় প্রশংসনীয়।

প্রসঙ্গত গত আইপিএল ২০২৩-এ মাঠের মধ্যেই বিশ্রিভাবে বচসায় জরিয়ে পড়েছিলেন এই দুই ক্রিকেটার। একজন বিরাট কোহলি যিনি এখনও ক্রিকেট খেলছেন। অন্যজন গৌতম গম্ভীর যিনি প্রাক্তন ক্রিকেটার হলেও আইপিএল দলের মেন্টরের ভূমিকায় রয়েছে অনেক দিন ধরেই। তবে বছর ঘুরে সেই তিক্ততা এখন অতীত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *