Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ এক স্মরণীয় অভিযানের পর, শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২০২৫ আইপিএল শুরুর আগে তাদের প্রথম ট্রফি ট্যুরের মাধ্যমে ইতিহাস তৈরি করতে প্রস্তুত। তাদের চ্যাম্পিয়নশিপ উদযাপনের অংশ হিসেবে, ফ্র্যাঞ্চাইজি তাদের ফ্যানদের হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ভারতের একাধিক শহরে কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে ভ্রমণ করবে।

ইতিহাসে এটি প্রথমবারের মতো যে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের নিজ শহরের বাইরে ট্রফি ট্যুরের আয়োজন করছে। এই উদ্যোগের লক্ষ্য দেশব্যাপী কেকেআর ভক্তদের ট্রফির সঙ্গে যোগাযোগ করার এবং তাদের প্রিয় দলের সাফল্যের সমস্ত গৌরব প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া।

নতুন মরসুমের আগে, এই বিস্তৃত সফরে ন’টি শহরে আইপিএল ট্রফি যাত্রা দেখা যাবে, যা ১৪ ফেব্রুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হবে এবং ১৬ মার্চ কলকাতায় ফিরে আসবে। এই সফরে গুয়াহাটি, ভুবনেশ্বর, জামশেদপুর, রাঁচি, গ্যাংটক, শিলিগুড়ি, পাটনা, দুর্গাপুর এবং কলকাতার দুটো ভেন্যু-তে রাখা হবে। সেখানে ফ্যানদের জন্য থাকবে চিত্তাকর্ষক কিছু খেলাও। থাকবে পুরস্কার জেতারও সুযোগ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *