Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এতদিন গরমে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা ছিল কলকাতাবাসীর। ৪২ ডিগ্ৰির গরমে কলকাতায় খেলতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু তির থেকেও তাদের বেশি সমস্যায় ফেলছে বৃষ্টি। ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত দিনে কলকাতায় পৌঁছতেই পারেনি দল। মধ্যরাত পর্যন্ত আকাশেই কাটাতে হয়েছে কেকেআর -এর চার্টার্ড বিমানকে। এবার বৃষ্টির কারণে বাতিল হল অনুশীলনও।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ইডেন গার্ডেন্সে অনুশীলন করার কথা ছিল শ্রেয়াস, রিঙ্কু, স্টার্কদের। কিন্তু দুপুর একটা থেকে কলকাতা শহর ও শড়রতলীর বিস্মৃত এলাকা জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়। সেই বৃষ্টি চলে প্রায় সাড়ে তিনটে পর্যন্ত। এর পরও বিক্ষিপ্ত বৃষ্টি চলে কোথাও কোথাও। বৃষ্টির কারণে এদিন ইডেনের মাঠ ঢাকাই ছিল।

এদিকে আগামী ১১ মে ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে শেষ হোম ম্যাচ খেলবে কেকেআর। যে কারণে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কলকাতা দলের জন্য। তবে তার আগে এক দিনও অনুশীলন করতে ফিরবে কিনা সন্দেহ রয়েছে। কারণ শুক্রবারও কলকাতায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার লখনউয়ে খেলে সোমবারই কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ছিল কলকাতার। সোমবার বিকেলে লখনউ থেকে চার্টার্ড বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কেকেআর দল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় কলকাতায় বিমান‌ নামতে পারেনি। চলে যায় গুয়াহাটিতে। ঘণ্টা খানেক পর আবহাওয়া ঠিক হলে গুয়াহাটি থেকে আবার কলকাতার পথে রওনা দেয় দলের বিমান কিন্তু এবারও নামতে পারেনি। বিমান চলে যায় বারানসী। সেই রাত বাধ্য হয়েই সেখানে কাটিয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে শহরে পৌঁছয় দল। যে কারণে বুধবার কোনও অনুশীলন ছিল না দলের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *