লখনউয়ের বিরুদ্ধে জিততে হবে কেকেআরকে। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ আইপিএল থেকে কার্যত ছিটকে গিয়েছেন নাইটরা। কিন্তু খাতায়কলমে একটা সুযোগ রয়ে গিয়েছে। সেটার জন্য শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে। আবার রান তাড়া করতে নামলে ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে কেকেআরকে। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-গুজরাট টাইটানস ম্যাচের দিকে তাকিয়ে হবে। কারণ ব্যাঙ্গালোর বা মুম্বই জিতলেই আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর।
আপাতত আইপিএলের লিগ তালিকার যা অবস্থা, তাতে প্লে-অফের লড়াইয়ে যে দলগুলি টিকে আছে (চেন্নাই সুপার কিংস, লখনউ, ব্যাঙ্গালোর, মুম্বই এবং রাজস্থান রয়্যালস) সেই দলগুলির মধ্যে শেষ চারের টিকিট পাওয়া কেকেআরের পক্ষে সবথেকে কঠিন। কারণ শনিবার ইডেনে জিতে যেতে বড়জোর ১৪ পয়েন্ট পৌঁছাতে পারে কেকেআর। চেন্নাই এবং লখনউয়ের পয়েন্ট যেহেতু ১৫ হয়ে গিয়েছে (চেন্নাই জিতলে ১৭ হবে), তাই ওই দুই দলই প্লে-অফের টিকিট পেয়ে যাবে (মুম্বই এবং ব্যাঙ্গালোর হারলে)। প্লে-অফের আর একটি জায়গা পড়ে থাকবে (গুজরাট ইতিমধ্যে উঠে গিয়েছে)।
কিন্তু তারপরও কেকেআরের প্লে-অফের টিকিট নিশ্চিত হবে না। কারণ নেট রানরেটের নিরিখে অনেকটা পিছিয়ে আছে কেকেআর (-০.২৫৬)। ১৪ পয়েন্টে রাজস্থানের যেহেতু নেট রানরেট অনেক ভালো (+০.১৪৮), তাই কেকেআরকে আজ বিশাল বড় ব্যবধানে জিততে হবে। প্রথমে ব্যাটিং করে লখনউকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে নাইটদের। আবার দ্বিতীয় ব্যাটিং করতে নেমে যদি ২০০ রানের লক্ষ্যমাত্রা ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে। নাহলে আইপিএল থেকে ছিটকে যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
