Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। তাদের শেষ ম্যাচ শনিবার ঘরের মাঠে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে লখনউকে হারাতে পারলে ১৪ পয়েন্ট হবে তাদের। কলকাতাকে তার পরেও তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকে। পঞ্জাব-রাজস্থান ম্যাচে হারতে হবে রাজস্থানকে। মুম্বই ও বেঙ্গালুরুকেও তাদের পরের ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে। তা হলেই একমাত্র শেষ চারে যেতে পারবে কেকেআর।

এই মরশুমে কেকেআর দলের জন্য যে কটি পজিটিভ দিক ছিল, তার মধ্যে অন্যতম তাদের আফগানিস্তানের কিপার ব্যাটার রহমানুল্লা গুরবাজের পারফরম্যান্স। ২১ বছর বয়সি এই তরুণ এই মরশুমে ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। যার মধ্যে অন্যতম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঝোড়ো ৮১ রানের ইনিংস। এছাড়াও অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিং এই মরশুমে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। বাকি দলের অবস্থা একদম ভাল নয়।

এ দিন যাওয়ার আগে ইডেনে উপস্থিত সাংবাদিকদের আফগান তারকা গুরবাজ বলেন, ‘কেকেআর এমন কিছু ম্যাচ হেরেছে, যা আমাদের হারার কথাই ছিল না। ওই ম্যাচগুলো আমরা জিততেও পারতাম। ওই ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাগ্য আমাদের সহায় হয়নি। তবে আমি এটা বলতে পারি, এখনও আমাদের সুযোগ রয়েছে প্লে অফের। শেষ ম্যাচে ভালো রান রেট নিয়ে আমরা জিততে মুখিয়ে রয়েছি। পরবর্তী পর্বে যেতেও পারি। যদি নাও পারি, আশা করব সমর্থকেরা হতাশ হবেন না। এবার যদি কোন কারণে নাও পারি, তা হলেও পরের বার নিশ্চয়ই আমরা প্লে অফের যোগ্যতা অর্জন করব।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *