Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: কলকাতাকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর তেমন বেশি ম্যাচ দেওয়া হয়নি। ভারতের তো একটিই ম্যাচ পেয়েছে কলকাতা। আর তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে। কিন্তু প্রথম থেকেই টিকিট না পাওয়ার অভিযোগ উঠছে সমর্থকদের মধ্যে থেকে। তার ফলে বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী পুলিশে অভিযোগ দায়ের করেছিল বিসিসিআই, সিএবি ও অনলাইন টিকিট বিক্রেতা সংস্থার বিরুদ্ধে। এতদিন পর্যন্ত সিএবি ও অনলাইন টিকিট বিক্রেতা সংস্থার কর্তাদের ডাকা হয়েছে। শনিবার তাঁরা থানায় হাজিরাও দিয়েছেন। এবার নোটিস জারি কর হল খোদ বিসিসিআই সভাপতিকে।

সূত্রের খবর টিকিট বিক্রির তথ্য জানতে কলকাতা পুলিশ বিসিসিআই সভাপতি রজার বিনিকে একটি নোটিস জারি করেছে। যা খবর তাতে শনিবার রাতে এই নোটিস জারি করা হয়েছে। সেই নোটিস রজার বিনির উদ্দেশে বলা হয়েছে, টিকিট বিক্রির যাবতীয় তথ্য কলকাতা পুলিশের টিকিটের কালোবাজারি নিয়ে তদন্তকারী অফিসারের কাছে জমা দিতে।

পিটিআইকে এক সিনিযর অফিসার জানিয়েছেন, “বিসিসিআই সভাপতিকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে টিকিট বিক্রি সংক্রান্ত সঠিক তথ্য হয় নিজে অথবা সংস্থার বিশ্বস্ত কারও মাধ্যমে ময়দান থানার তদন্তকারী অফিসারের কাছে জমা দিতে হবে মঙ্গলবারের মধ্যে।”

কলকাতাপুলিশ এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে এবং তাদের থেকে ১০৮টি টিকিট বাজেয়াপ্ত করেছে। টিকিটের কালোবাজারি নিয়ে সাতটি অভিযোগ জমা পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ইডেন গার্ডেন্সে শুরু হয়ে যাবে খেলা। টিকিট না পেয়ে হতাশ প্রচুর সমর্থক। অপেক্ষা করতে হবে আবার কবে ভারতে বিশ্বকাপ হবে এবং কলকাতা খেলা পাবে, তার জন্য। দারুণ ছন্দে থাকা ভারতীয় দল শনিবারই পৌঁছে গিয়েছে কলকাতায়। লক্ষ্য কলকাতার মাটিতে আটে আট জয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *