Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএল ২০২৫-এর ম্যাচের পর ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যে ফ্রেমে ধরা পড়েন কুলদীপ যাদব ও রিঙ্কু সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে, দুই ক্রিকেটারকেই অন্য কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায়। তবে, হঠাৎ করেই কুলদীপ রিঙ্কুকে দু’বার চড় মারেন (সম্ভবত মজার ভঙ্গিতে) কিন্তু কেকেআর তারকা যে তা মোটেও ভালো ভাবে নেননি তা তাঁর অভিব্য়ক্তিতেই পরিষ্কার।

রিঙ্কু এই আচরণে হতবাক হয়ে যান এবং তাঁর ভারতীয় সতীর্থের সঙ্গে কথা বলার আগে তাঁকে বেশ ক্ষুব্ধও দেখায়। যদিও কোনও অডিও পাওয়া যায়নি বলে পুরো ঘটনার প্রেক্ষাপট স্পষ্ট ছিল না, তবুও সোশ্যাল মিডিয়া কুলদীপের আচরণে খুশি হতে পারেনি এবং বিসিসিআই-এর কাছ থেকে তাঁকে নির্বাসনের দাবিও উঠে যায়।

কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে আইপিএল প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে।

তবে এই ঘটনা নিয়ে বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছে কলকাতা নাইট রাইডার্স। তারা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দু’জনের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘‘ভাল বন্ধুত্ব দুই ইউপি ক্রিকেটারের মধ্যে।’’

এই ম্যাচে টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে ২০৪ রান করতে সক্ষম হয়। যে লক্ষ্যে শেষ পর্যন্ত খেলেও পৌঁছতে ব্যর্থ দিল্লি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *