Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানে জিতে এশিয়া কাপ ২০২৩-এর শেষ চারে নিজেদের জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে দলের বাইরে ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। ভাইরাল জ্বর হওয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে খেলতে বাধা দেওয়া হয়। তবে এবার আইসিসির নিয়ম অনুযায়ী মেডিক্যাল টিমের ক্লিয়ারেন্স পেয়ে সুপার চার পর্বে দলের হয়ে খেলতে দেখা যাবে লিটনকে। রবিবারের ম্যাচে মেএদি হাসান মিরাজ লিটন দাসের জায়গায় খেলেছেন এবং দুর্দান্ত শতরান করে দলকে জিততে সহায়তা করে।

এশিয়া কাপ ২০২৩-এ বাংলাদেশ প্রথম মুখোমুখি হয় শ্রীলঙ্কার। কিন্তু সেই ম্যাচে হেরে যায় তারা। এরপর আফগানিস্তানের বিপক্ষে জিতে সেরা চারে জায়গা করে নেন তারা।

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন বলেন, ‘‘আমাদের এশিয়া কাপ দলে অনেকের চোট রয়েছে, যা আমাদের ভাবাচ্ছে। টিম ম্যানেজমেন্ট সুপার ফোরে খেলানোর জন্য অতিরিক্ত খেলোয়াড় চাইছে।“

‘‘আমরা মেডিকেল টিমের তরফে জেনেছি লিটন পুরোপুরি সুস্থ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে সেরা চারে খেলানোর জন্য পাকিস্তানে পাঠাবো,“ বলেন তিনি।

এবার এটা দেখার লিটন দলে ফেরার পর বাংলাদেশ কীভাবে তাঁদের ব্যাটিং অর্ডার সাজায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান শূন্য রানে আউট হয়ে যান। তাই আফগানিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে দেখা যায় মেহেদি এবং মহম্মদ নঈম।

এদিকে রবিবারের ম্যাচে তিন নম্বর ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দারুন খেলে সেঞ্চুরি করেন। যদি লিটনকে টপ অর্ডারে খেলানো হয়, সেক্ষেত্রে মেহেদিকে হয়তো আবারও ব্যাটিং অর্ডারের শেষের দিকে খেলানো হবে, সাধারণত যে পজিশনে তিনি খেলতেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *