Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: রবিবার কলম্বোতে চলতি সুপার ফোর পর্বে এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তাদের সংঘর্ষের আগে ভারতীয় ক্রিকেট দলের এদিন অপশনাল অনুশীলন পর্ব ছিল। কেএল রাহুল যিনি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলতে পারেননি তিনি এদিন নেটে দীর্ঘ সময় কাটান। তিনি পাকিস্তান দলের মানসম্পন্ন বোলিং আক্রমণের কথা মাথায় রেখে বাঁ-হাতি পেসার এবং ডান-হাতি পেসার উভয়ের জন্য অনুশীলন করেন। তিনি তাঁর প্রত্যাবর্তন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার চেষ্টায় রয়েছেন।

শুভমান গিলও ডানহাতি বোলারের সঙ্গে নেটে বেশ কয়েকটি বল খেলেন। তিনি মূলত সুইং বল খেলার দিকেই মনোযোগী ছিলেন।

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় যে নিচের দিকে দলের ব্যাটিং অর্ডারে গভীরতা আনতে শার্দুল ঠাকুরের দিকে বেশি করে মন দিচ্ছেন। দ্রাবিড়কে নেট সেশনে তাঁর ব্যাটিং নিয়ে শার্দুলের সাথে কথা বলতেও দেখা গিয়েছে।

ঐচ্ছিক অনুশীলন সেশন থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা।

ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, উভয় দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। ম্যাচে ভারতীয় ব্যাটিংকে পাকিস্তানের পেস আক্রমণের সামনে সমস্যায় পড়তে দেখা যায়, বিশেষ করে শাহীন আফ্রিদি যে ম্যাচে চার উইকেট নিয়েছিলেন।

ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রানে গুটিয়ে যায় হার্দিক পাণ্ড্যের ৮৭ এবং ঈশান কিশানের ৮২ রানের সাহায্যে দলকে একটি ভদ্রস্থ লক্ষ্যে পৌঁছে দেয়। তবে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তান একটিও বল না খেলে ম্যাচটি বাতিল হয়ে যায়।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম দৃঢ়ভাবে বলেছেন যে এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিরুদ্ধে এই বহুল প্রত্যাশিত লড়াইয়ে পাকিস্তান দল তাদের ১০০ শতাংশ দেবে। বুধবার গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জিতে সুপার ফোরের সূচনা করেছে পাকিস্তান।

তিনি বলেছেন, ‘‘এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে, আমরা একটি বড় ম্যাচের জন্য সবসময় প্রস্তুত। আমরা পরের ম্যাচে আমাদের ১০০ শতাং দেবে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *