Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হতে আর হাতে গুণে মাত্র ক’দিন বাকি। ইতিমধ্যেই গত সপ্তাহে পাকিস্তান পর্বের এশিয়া কাপের ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৩০ অগস্ট পাকিস্তানের মুলতানে পাকিস্তান বনাম নেপাল ম্য্যচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার ঘোষণা করেছে, এশিয়া কাপ ২০২৩-এর শ্রীলঙ্কা পর্বের টিকিট পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে। বুধবার পিসিবির একটি বিবৃতিতে বলা হয়, ‘‘এসিসি পুরুষ এশিয়া কাপ ২০২৩ ইভেন্টের আয়োজক হিসাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা পর্বের ম্যাচের টিকিট বিক্রির ঘোষণার কথা জানাতে পেরে আনন্দিত। শ্রীলঙ্কা লেগের প্রথম পর্বের টিকিট পাওয়া যাবে ১৭ অগস্ট দুপুর ১২টা থেকে (পিএসটি সময়ানুসারে)।’’

 টিকিট পাওয়া যাবে পিসিবি ডট বুকমি ডট পিকে (pcb.bookme.pk) ওয়েবমাধ্যমে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই ঘোষণা করা হয়।

শ্রীলঙ্কা লেগের দ্বিতীয় পর্বের টিকিট পাওয়া যাবে ১৭ অগস্ট, সন্ধ্যা ৬:৩০ থেকে (পিএসটি সময়ানুসারে)। টিকিট সংগ্রহের দ্বিতীয় পর্বেই জমবে আসল খেলা। কারণ এই পর্বে ২ সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষিত ভারত-পাক ম্যাচের টিকিটও পাওয়া যাবে।

বিসিসিআই সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, জয় শাহ, ১৯ জুলাই এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচী ঘোষণা করেছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে, পাকিস্তান ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হতে চলেছে। হাইব্রিড মডেল অনুযায়ী টুর্নামেন্টটি খেলা হবে, যেখানে চারটি ম্যাচ পাকিস্তানে এবং ভারতের সমস্ত ম্যাচ ধরে মোট ন’টি ম্যাচ শ্রীলঙ্কার এমারল্ড আইলে অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, যেখানে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে টুর্নামেন্টের ফাইনাল।

এই টুর্নামেন্টটি ৫০ ওভারের এশিয়া কাপ শেষে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।

গত বছর এশিয়া কাপে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। মোট ছয়বার এশিয়া কাপ জিতেছে তারা। তবে ভারত এখনও পর্যন্ত এশিয়া কাপ টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। ভারতের ঝুলিতে আছে মোট সাতটি শিরোপা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *