Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: লর্ডস-এর লংরুম উত্তপ্ত হয়ে উঠেছিল অ্যাসেজের দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোর আউট ঘিরে। তার পর থেকে সেই নিয়েই প্রতিদিন নতুন নতুন মন্তব্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এবার মুখ খুললে‌ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি সময়ের লংরুমের পরিবেশকে ‘মাছের বাজার’এর সঙ্গে তুলনা করেছেন। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘ঐতিহ্যবাহী লর্ডসের লংরুমে ওইদিন প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। এর মানে কী এবং এই জিনিস কতদূর যাবে এটা একটা বড় প্রশ্ন। ক্রিকেটের মধ্যে থেকে দেখলে এটা একটা বড় সমস্যা। ওইদিন পুরো ‘মাছের বাজার’ হয়ে উঠেছিল লংরুম।’’

সোমবারের এই ভিডিওতে তিনি আরও বলেন, ‘‘এই একটা আউট নিয়ে ইংল্যান্ডের ভক্তরা খুবই চিৎকার করছিলেন। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা লাঞ্চ ব্রেকে যখন সিঁড়ি দিয়ে লংরুমের দিকে যাচ্ছিল তখন তাঁদের উদ্দেশ্যে ইংল্যান্ড ভক্তরা বাজে মন্তব্য করছিল। যদি খেলার আইন মেনে আউট হয়ে থাকে তাহলে কোনও বিতর্ক হওয়ার কথা নয়। ব্যাপারটা ওখানেই থেমে যাওয়া উচিত।’’

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে পঞ্চম দিন জনি বেয়ারস্টোর আউট হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। রবিবার ব্যাট করতে নামার পর ক্যামেরন গ্রিনের বাউন্সার মিস করে ক্রিজ বেরিয়ে যান এই ভেবে যে বল ডেড হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উইকেটকিপার আলেক্স তাঁকে স্টাম্প আউট করে দেন। আউট দেন তৃতীয় আম্পায়ার। কিন্তু এই আউট মেনে নিতে পারেনি ইংল্যান্ডের ভক্তরা। উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। অস্ট্রেলিয়া ক্রিকেটারদের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য উড়ে আসতে শুরু করে। যদিও সে সব মন্তব্য এড়িয়ে যান তাঁরা।  কিন্তু লং রুমে ঢোকার পর শুরু হয় বিপত্তি। ওখানে উপস্থিত এমসিসি-র কিছু সদস্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্যে কটুক্তি ছুড়ে দেন। সেই কথার পাল্টা জবাব দেন ওসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নার। শুরু হয় বিতর্ক। এরপর উত্তাল হয়ে ওঠে লর্ডসের লংরুম।

এমসিসির তরফে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কাছে ইতিমধ্যেই ক্ষমা চাওয়া হয়েছে এবং সেই ক’জন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও তদন্ত করে দেখা হবে ওই দিনের ঘটনা।

এআকাশ চোপড়া বলেন, ‘‘লর্ডস একটি ঐতিহ্যবাহী স্টেডিয়াম। এর আগে কখনও এরকম ঘটনার নজির নেই। লর্ডসের লং রুম সবসময় হাসি মজায় মেতে থাকে। এটাই ইংল্যান্ডের ঐতিহ্য। কিন্তু এই একটা ঘটনা তাঁদের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এমসিসি-র নিজের জায়গাতেই দর্শকরা সব কিছুকে ভুল বলতে শুরু করলো। তাঁরা তো শুধু আইন মেনেই একটা আউট দিয়েছে সেখানে এত সমস্যার কী আছে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *