Cart Total Items (0)

Cart

All Sports India
কেএল রাহুল

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ দলে রয়েছেন লোকেশ রাহুল। দল নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলনে যখন তাঁর নাম ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর তখন ঠিক কী ঘটল লখনউ সুপার জায়ান্টের অন্দরে? তাঁদের অধিনায়ক চোট সারিয়ে আবার ভারতীয় দলে ফিরেছেন কিন্তু রাহুলের নাম ঘোষণা হতেই আনন্দে হেসে ফেলতে দেখা গেল অলোক নাথকে। তাঁর সঙ্গে আনন্দে মাতলেন করিস্মা কাপুর, সলমন খান, সোনালী বেন্দ্রেরা। জাতীয় দলে লোকেশের প্রত্যাবর্তনে সত্যিই কি আনন্দে ফেটে পড়ল বলিউডের একাংশ?

আসলে জাতীয় দলে লোকেশের নির্বাচনের পর আনন্দ উদযাপন করল লখনউ সুপারজায়ান্ট। নিজেদের টুইটারে একটা ভিডিও পোস্ট করে লখনউ দল। বিখ্যাত বলিউড সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার ছোট একটি অংশ তারা পোস্ট করে তাদের টুইটার অ্যাকাউন্টে। সেখানে দেখা যাচ্ছে আগরকর লোকেশ রাহুলের নাম ঘোষণা করছেন আর তার পর থেকেই শুরু হচ্ছে এই সিনেমার এই অংশটি। আর এর থেকেই প্রমান দলের অধিনায়কের জাতীয় দলে অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত লোকেশের আইএসএল ফ্র্যাঞ্চাইজি। সিনেমার এই অংশটা যেন তাদের এই খুশি উদযাপনের জন্যই তৈরি করা হয়েছে।

জাতীয় দলে লোকেশের নির্বাচনে ভিডিও পোস্ট লখনউ সুপার জায়ান্টের

লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক লোকেশ রাহুলকে এবছর চোটের কারণে আইপিএলের মাঝপথে দল ছাড়তে হয়েছিল। এতদিন খেলা থেকে দূরে ছিলেন তিনি। তবে আপাতত ফিট তিনি। সদ্য চোট কাটিয়ে উঠেছেন লোকেশ। তবে খেলার জন্য আদৌ পুরোপুরি ফিট কিনা তা নিয়েই চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে সবাইকে পরীক্ষা করে নিতে চায় দল। এশিয়া কাপের পারফর্ম্যান্স দিয়েই লোকেশ রাহুলের ফিটনেস পরীক্ষা করে নেবে তারা।

লোকেশ রাহুলের পাশাপাশি চোট কাটিয়ে দলে ফিরছেন শ্রেয়াস আইয়ার ও যসপ্রীত বুমরা। তিন ম্যাচের আয়ারল্যান্ড সফরের টি২০ সিরিজে ফিরেছেন বুমরা। মাঠে ফিরে তিনি ভাল ফর্মে রয়েছেন। এবার দেখার পালা চোট কাটিয়ে মাঠে ফিরে কেমন পারফর্ম করেন রাহুল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *