Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ফিল্ডিংয়ের শেষে ড্রেসিংরুমে প্যাড পরে বেঘোরে ঘুমোচ্ছিলেন। আচমকা ডেভিড ওয়ার্নারের উইকেট পড়তেই ভেঙে যায় ঘুম। তড়িঘড়ি উঠে গ্লাভস পরে মাঠে দৌড়াতে থাকেন মার্নাস লাবুশাগনে । যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার তারকার সেই কীর্তি দেখে হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। এমনকী লাবুশাগনের  সেই কাণ্ড দেখে হাসি থামাতে পারেননি ধারাভাষ্যকাররাও। ধারাভাষ্যের সময় তাঁরা হাসতে থাকেন। নেটিজেনরা আবার বলতে থাকেন, বেচারা লাবুশাগনের  ঘুমটা ভাঙিয়ে দিলেন মহম্মদ সিরাজ। যিনি অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নারকে আউট করে দেওয়ায় তিন নম্বর ব্যাটার হিসেবে লাবুশাগনেকে  মাঠে নামতে হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ভারত ৬৯.৪ ওভার ব্যাট করে। ভারত অল-আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নামেন ওয়ার্নার এবং উসমান খোয়াজা। চতুর্থ ওভারের তৃতীয় বলে আউট হয়ে যান অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ওয়ার্নার। তারপর মাঠে নামেন লাবুশাগনে।

তবে সেইসব ছাড়িয়ে যাবতীয় দৃষ্টি কেড়ে নিয়েছেন লাবুশাগনে। ওয়ার্নার যে বলে আউট হন, সেই বলটা যখন সিরাজ করতে আসছিলেন, তখন সরকারি সম্প্রচারকারী সংস্থায় লাবুশাগনকে দেখানো হচ্ছিল। চেয়ারে বসে ড্রেসিংরুমের রেলিংয়ে দু’পা তুলে ঘুমোচ্ছিলেন তিনি। ওয়ার্নারের উইকেট পড়তেই সম্ভবত প্রবল আওয়াজে ঘুম ভেঙে যায়। একটা ঘোরের মধ্যে চেয়ারের বসে উঁকি মেরে দেখেন। কী হয়েছে বুঝতে পেরে কয়েক মাইক্রো-সেকেন্ডের মধ্যে তড়িঘড়ি উঠে পড়েন তিনি। কিছুটা যেন ঘুমের ঘোরেই তাঁকে গ্লাভস পরতে দেখা যায়। তারপর মাঠে নেমে পড়েন। সেই বিষয়টি দেখে হাসতে থাকেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি বলেন, ‘আর লাবুশাগনে….অ্যালার্ম বেজে উঠেছে। ওকে উঠে পড়তে হল।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *