Cart Total Items (0)

Cart

All Sports
ম্যাথু ওয়েড

অলস্পোর্ট ডেস্ক: সিনিয়র উইকেট-রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড চলতি বিশ্বকাপের ঠিক পরেই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এদেশে আসবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে নাম ঘোষণা করা হল ম্যাথু ওয়েডের। ৩৫ বছর বয়সী একবছর আগে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানার কথা ভেবেছিলেন। জানিয়েছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ার জন্য হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু এখন তিনি ১৫ সদস্যের অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।

এই বছরের শুরুতে অ্যারন ফিঞ্চের অবসরের পর অস্ট্রেলিয়ার স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক নেই। মিচেল মার্শ এবং ওয়েড অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন।

অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি এক বিবৃতিতে বলেছেন, “ম্যাথু এর আগে দলের অধিনায়কত্ব করেছেন, গ্রুপের একজন নেতা এবং আমরা এই সিরিজের জন্য তাঁর হাতেই লাগাম তুলে দেওয়ার অপেক্ষায় রয়েছি।”

“দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচ মার্শের পর, এটি আমাদের আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতা এবং গভীরতা আরও বাড়িয়ে নেওয়ার আর একটি দুর্দান্ত সুযোগ,” বলছেন জর্জ বেইলি। টেস্ট এবং ওডিআই অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, অলরাউন্ডার মার্শ এবং ক্যামেরন গ্রিন-সহ ভারতে চলতি বিশ্বকাপ শেষে দেশে ফিরবেন তবে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড টি-টোয়েন্টি সিরিজে খেলবেন।

ভারতে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে কোনও অনামী ক্রিকেটার নেই। ম্যাট শর্ট, স্পেন্সার জনসন এবং তানভীর সংঘা, সকলেই এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের অভিষেক করেছে এবং ভারতে টি-টোয়েন্টি সিরিজে খেলবে।

টিম ডেভিড, শন অ্যাবট, জশ ইঙ্গলিস, জেসন বেহরেনডর্ফ এবং নাথান এলিসের মতো টি-টোয়েন্টি বিশেষজ্ঞরা গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস এবং লেগ-স্পিনার অ্যাডাম জাম্পারা দলে রয়েছেন। ফ্রন্টলাইন পেস আক্রমণকে তাদের ওয়ার্ক প্রেসার কমানোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে কারণ অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ৩ ডিসেম্বর হায়দরাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল টি-টোয়েন্টির ঠিক ১১ দিন পরে।

১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র চার দিন পরেই শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *