অলস্পোর্ট ডেস্ক: অ্যাসেজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল অষ্ট্রেলিয়া। এই জয়ের পিছনে তৈরি হয়েছে বেশ কিছু বিতর্ক। জনি বেয়ারস্টোর বিতর্কিত আউটের কারণে উত্তাল হয়ে উঠেছিল লর্ডসের গ্যালারি। এই নিয়ে লর্ডস ম্যাচের শেষ দিন পরিবেশ উত্তেজিত হয়ে ওঠে। মাঠের ঝামেলা পৌঁছে যায় লর্ডসের লং রুম পর্যন্ত। এমনকি অষ্ট্রেলিয়ার ক্রিকেটারদের হেনস্থার মুখেও পড়তে হয়েছে। এই অপ্রীতিকর পরিস্থিতির কারণে শনিবার অষ্ট্রেলিয়া দলের কাছে ক্ষমা চায় এমসিসি ।
ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭১ রান। চতুর্থ দিনে ৪৫ রানে ৪ উইকেট চলে যায় ইংল্যান্ডের। এর পরেও তাঁরা চেষ্টা চালিয়ে যায় এবং দারুণভাবে আবার তাঁরা ম্যাচের ফিরে আসে। কিন্ত শেষ রক্ষা হয়নি। ৫২তম ওভারে বেয়ারস্টোর আউট অষ্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে। সেই সঙ্গে ৪৩ রানে লর্ডস টেষ্ট জিতে নেয় অষ্ট্রেলিয়া।
বেয়ারস্টো ম্যাচে টিকে থাকলে হয়তো খেলার ফলাফল অন্যরকম হত। ইংল্যান্ড টিমের দাবি তাঁকে অন্যায় ভাবে আউট করা হয়েছে। বেয়ারস্টোর আউটে মাঠ জুড়ে দর্শকরা স্লোগান দিতে থাকে, ‘‘অজি ক্রিকেটাররা আগের মতো প্রতারকই রয়ে গেল। তাঁরা কোনও দিনও বদলানোর নয়।’’
ক্যামেরন গ্রিনের স্লো বাউন্সার ডাক করেন বেয়ারস্টো। বল ডেড হয়ে গিয়েছে ধরে নিয়ে ক্রিজের বাইরে বেরিয়েছিলেন তিনি। বল বাউন্স খেয়ে অ্যালেক্স ক্যারির দিকে এলে তা উইকেটে মারেন তিনি। তৃতীয় অ্যাম্পায়ারের সিদ্ধান্তে আউট দেওয়া হয় বেয়ারস্টোকে। যদিও তিনি বা ইংল্যান্ড শিবিরের কেউই এই সিদ্ধান্তে খুশি হননি। মাঠ ছাড়ার সময় অজি ক্রিকেটারদের প্রতারকও বলেছিলেন বেয়ারস্টো।
ম্যাচ শেষে অষ্ট্রেলিয়ার ক্রিকেটাররা সিঁড়ি দিয়ে রুমে যাওয়া পর্যন্ত তাদের হেনস্থার স্বীকার হতে হয়। এমসিসি একটি বক্তৃতায় বলেন, ‘‘ক্রিকেটারদের কাছে প্যাভিলিয়ান এবং লং রুম একটা ইমোশনের জায়গা। কিন্তু দুর্ভাগ্যবশত অজি ক্রিকেটারদের সঙ্গে যেটা হল তা কাম্য নয়।’’ এমসিসি তাদের দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছে। তাঁদের তরফে বলা হয়েছে, ‘‘অজি ক্রিকেটারদের উদ্দেশে যে খারাপ মন্তব্য করা হয়েছে তার জন্য আমরা দু:খিত। এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি এরপর থেকে এই ঘটনার পুরনাবৃতি হবে না।’’
এই ঘটনার পর অষ্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট মেরিলেবোন ক্রিকেট ক্লাবকে পঞ্চম দিনের ম্যাচের ক্রিকেটারদের অবস্থান নিয়ে তদন্ত করতে বলেছে। পাশাপাশি এমসিসি তিন সদস্যকে বরখাস্ত করেছে। এমসিসির প্রধান গাই ল্যাভেন্ডার জানিয়েছেন তদন্ত চলাকালিন যেন তাদের লর্ডসে ফেরার অনুমতি না দেওয়া হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
