Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইতিহাসের সবচেয়ে হতাশাজনক ঘটনা গুলির মধ্যে অন্যতম হচ্ছে লর্ডসের লং রুম দ্বন্দ্ব। দ্বিতীয় অ্যাসেজ টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেস্ক ক্যারি বির্তকিত ভাবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে আউট করেছিলেন। ঘটনার সূত্রপাত ছিল সেখানেই। এরপর অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যখন লাঞ্চের জন্য ড্রেসিংরুমে যাচ্ছিল তখন এমসিসি সদস্যরা তাঁদের প্রতি তীব্র কটুক্তি এবং গালিগালাজ করতে থাকে। অস্ট্রেলিয়ার ওপেনার ওসমান খোয়াজা দাবি করেছেন, এমসিসি-র সদস্যরা তাঁকে বর্ণবৈষম্যমূলক কথা বলেছে। তারপরই বিষয়টি তিক্ত হয়ে ওঠে।

খোয়াজার অভিযোগের পর এমসিসির তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বরখাস্ত করা হয় তিন সদস্যকে। বহু কর্মকর্তা এবং প্রাক্তন ক্রিকেটার এই ঘটনার প্রতি হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি সিডনি মর্নিং হেরাল্ড একটি রিপোর্টে জানিয়েছে অভিযুক্ত সব সদস্যকে পাকাপাকি ভাবে বরখাস্ত করা হতে পারে।

সেই রিপোর্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার নিরাপত্তা আধিকারিক এবং প্রত্যক্ষদর্শীদের  কাছ থেকে বিস্তারিত ভাবে জানার পর বিষয়টি বিবেচনা করা হবে।

‘‘অনেকেই আছে যারা এরকম কখনওই করবে না। আবার অনেকে তাদের জায়গা দখল করার জন্য বসে রয়েছে। তাই এখনই চিহ্নিত করতে হবে কারা এই কাজ করেছে এবং তাদের সেখান থেকে বের করে দিতে হবে,“এমনটাই বলা হয়েছে সিডনি মর্নিং হেরাল্ডে।

এর আগে, এমসিসি চেয়ারম্যান বলেছিলেন, লর্ডসে দ্বিতীয় অ্যাসেজের সময় যারা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের গালাগালি করেছিলেন তাঁরা এই প্রতিষ্ঠানের লজ্জা।

‘‘যে সদস্যদের ক্যামেরায় দেখা গিয়েছে তাঁরা এমসিসির লজ্জার কারণ। তাদের আচরণ আমাদের ক্লাবের প্রচারের এবং ক্রিকেটকে উদযাপন করার সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে,“ এমনটাই লিখেছেন সদস্যদের একটি ইমেলে চেয়ারম্যান ব্রুস কার্নেগি-ব্রাউন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *