Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: সোমবার আইপিএল ২০২৫-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে এক উইকেটে জয় তুলে নেয় আশুতোষ শর্মার অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে। ২১০ রান তাড়া করতে নেমে, দিল্লি মুখের গ্রাস কেড়ে নেয় লখনউয়ের এবং আশুতোষ মাত্র ৩১ বলে ৬৬ রান করে প্রথম জয় নিশ্চিত করেন। পরাজয়ের পর, এলএসজি অধিনায়ক ঋষভ পন্থকে প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দ্রুত এই কথোপকথনের মিম পোস্ট করতে শুরু করেন এবং কেউ কেউ আইপিএল ২০২৪-এ পরাজয়ের পর গোয়েঙ্কা এবং তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের মধ্যে কুখ্যাত কথোপকথনের কথাও উল্লেখ করেন, যার ফলে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

এদিন ম্যাচে, দিল্লির হয়ে খেলতে নামা বিকল্প খেলোয়াড় আশুতোষ তাঁর নতুন দলকে ৬৫-৫-এর ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে তুলে এনে বিশাখাপত্তনমে তিন বল বাকি থাকতে ২১০ রানের লক্ষ্য অর্জন করতে সাহায্য করেন।

শেষ দুই ওভারে ২২ রান এবং শেষ ছয় বলে ছয় রানের প্রয়োজন ছিল, আর হাতে ছিল মাত্র এক উইকেট, আশুতোষ তাঁর দৃঢ়তার পরিচয় দিয়ে জয়সূচক ছক্কা হাঁকান। তার পরই লাইভ ক্যামেরায় ধরা পড়ে এই কথোপকথনের দৃশ্য। যা গত মরসুমের একটি স্মৃতিকে রীতিমতো উসকে দিয়েছে। যেখানে হারের পর সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের কথপোকথন ভাইরাল হয়ে গিয়েছিল। সঙ্গে প্রভূত সমালোচিত হতে হয়েছিল গোয়েঙ্কাকে।

https://twitter.com/Gurlabh91001251/status/1904361336529940758

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *