Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার গ্রুপ বি-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মহম্মদ নবীর ২২ বলে ৬০ রানের অসাধারণ ইনিংস থাকলেও আফগানিস্তান এশিয়া কাপ ২০২৫-এ তাদের যাত্রা শেষ করেছে। ৪০ বছর বয়সী নবী প্রমাণ করেছেন যে বয়স কেবল একটি সংখ্যা, কারণ তিনি লঙ্কান বোলারদের, বিশেষ করে দুনিথ ওয়েলালাগে, যিনি আফগান অভিজ্ঞ বোলারের এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে, নবী চমকে যান যখন একজন সাংবাদিক তাঁকে জানান যে ওয়েলালাগের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ম্যাচ চলাকালীন। প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি। আবার শোনেন, তার পর নিশ্চিত হন। তাঁর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি এই খবরে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন।

“ওয়েলালাগের বাবা মারা গিয়েছেন,” এক ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাংবাদিক নবীকে এটা বলছেন। যদিও তিনি ক্যামেরার সামনে ছিলেন না। তার পর নবী জানতে চান কীভাবে। তখন তিনি বলেন, “হৃদরোগে আক্রান্ত হয়ে, ম্যাচের মাঝামাঝি সময়ে।”

নবী সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনার পর শোক প্রকাশ করেছেন। “প্রিয় বাবার মৃত্যুতে দুনিথ ওয়েলালাগে এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। শক্ত থাকো ভাই,” তিনি এক্সে লিখেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *