Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। বাংলার এই পেসার লখনউয়ের একানা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলার সময় প্রথম বলে উইকেট নিয়ে এক অনন্য নজির গড়েছেন। আইপিএলে কোনও বোলারের যা নেই। ১৪২ রানের লক্ষ্য রেখেছিল লখনউ এসজি প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসের সামনে। মহম্মদ শামি তাঁর প্রথম ওভারের প্রথম বলে দিল্লি ক্যাপিটালসের ওপেনার কে এল রাহুলকে প্যাভিলিয়ান ফিরিয়ে দেন শূণ্য রানে। শামির বলে থার্ড ম্যাচে মহসিন খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। তাতেই ইতিহাসের পাতায় নিজের নামটা লিখে ফেলেন শামি। ৩৫ বছর শামির এটা ইনিংসে প্রথম বলে ৫বার উইকেট শিকার।

এর আগে আইপিএলে ৭ জন বোলার রয়েছেন, যারা ইনিংসের প্রথম বলে ৩বার উইকেট পেয়েছেন। সেই তালিকায় আছেন প্রভীন কুমার, উমেশ যাদব, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা, প্যাট কামিন্স। শামি সেখানে ৫বার এই কৃতিত্ব অর্জন করেছেন।

লখনউ সুপার জায়ান্টসে খেলার আগে শামি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স, সারাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেছেন। গত মরশুমে সানরাইজার্সের জার্সিতে ৯টি আইপিএল ম্যাচ ৬ উইকেট নিলেও লখনউ সুপার জায়ান্টস এবার শামির ওপর ভরসা রেখেই দল নিয়েছে। ২০২৫ আইপিএল মরশুমে একময় প্রচুর রান দেওয়ার কারণে সানরাইজার্স শামিকে খেলার বাইরে রেখেছিল। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে আইপিএলে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড শামির নামের পাশে বসে গিয়েছিল। এবার সেই বদনাম ঘোচানোর সুযোগ রয়েছে শামির সামনে লখনউয়ের জার্সিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *