Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ পি সেন ট্রফির ফাইনালে ভবানীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান । জিততে হলে মোহনবাগানের প্রয়োজন ১২ বলে ১৩ রান। কিন্তু তাদের হাতে তখন ছিল মাত্র একটি উইকেট। এর মাঝেই ৪৯তম ওভারটির একটি বলেও রান নিলেন না মোহনবাগানের ব্যাটাররা। যা দেখে টেনশন আরও বাড়তে শুরু করে। হাতে রয়েছে ছয়টি বল, মোহনবাগানকে ম্যাচ জিততে হলে করতে হবে ১৩ রান। তখনই আসে ম্যাচে নতুন মোড়। হঠাৎ দেখা যায় মোহনবাগানের ব্যাটার হাত তুলে সাজঘরের দিকে এগিয়ে আসছে।

তখনও স্কোর বোর্ডে ১৩ রানের দরকার। অনেকে ভাবতে শুরু করেছিলেন হয়তো বাগানের ব্যাটার পারবেন না বলেই মাঠের বাইরে চলে আসছেন। কিন্তু তখনই দেখা যায় ইডেনের মাঠে দৌড়ান শুরু করে দিয়েছেন মোহনবাগানের ভক্তরা। সবুজ মেরুন ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। আসলে তারা খবরটা পেয়ে গিয়েছিল যে মোহনবাগান পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। কারণ মোহনবাগান ৪৯ ওভারের পরে ১৩ রান পেনাল্টিতে পেয়েছিল। আর এই ১৩ রান তাদের স্কোর বোর্ডের সঙ্গে যুক্ত হতেই ১ ওভার বাকি থাকতেই ১ উইকেটে ম্যাচ ও ট্রফি জিতে নেয় মোহনবাগান।

আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবানীপুরকে বোলিং ইনিংস শেষ করতে হত। কিন্তু সেই সময় পেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময় ধরে বল করার জন্য ১৩ রান পেনাল্টিতে পায় মোহনবাগান। আর এই কারণেই বা বলা যেতে পারে এই নিয়মের জন্যই ভবানীপুরের বিরুদ্ধে হারা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় মোহনবাগান।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৫২ রান তোলে ভবানীপুর। জবাবে ৪৯ ওভারে মোহনবাগান তোলে ৩৪০ রান। যদিও তারা ১২ রান পিছিয়ে ছিল, তবু পেনাল্টিতে ১৩ রান পেয়ে যাওয়ায় ম্যাচ জিতে নেয়। এক উইকেটে ভবানীপুরকে হারিয়ে মোহনবাগান পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হয়ে যায়। পেনাল্টিতে রান পাওয়ার কারণ হল ভবানীপুর নির্ধারিত সময়ে তাদের ৫০ ওভার শেষ করতে পারেনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *