অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি তাঁর হাঁটুর চোট এবং আইপিএল ২০২৪-এ ফেরা নিয়ে বড় আপডেট দিয়েছেন। সম্প্রতি একটি ইভেন্টে সঞ্চালকের সঙ্গে কথোপকথনের সময়, ধোনি জানান এই বছরে জুনের শুরুতে হাঁটুতে যে চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল, এখন সেই চোট প্রায় সেরে গিয়েছে এবং তিনি আগের থেকে অনেকটা ভাল অনুভব করছেন। তিনি এও জানান তাঁর ডাক্তার তাঁকে বলে দিয়েছেন বছর শেষের আগেই তিনি আরও সুস্থ হয়ে উঠবেন। এমএসের ভক্তদের জন্য এটি সত্যি একটি দারুণ খবর। এর থেকে আশা করা যাচ্ছে, ৪২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটারকে কমপক্ষে আরও একটি আইপিএল মরসুমে খেলতে দেখবে ভারতীয় দর্শকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধোনি বলেন, ‘‘হাঁটুর অস্ত্রোপচার ভালভাবে হয়েছে। এখন বিশ্রামে রয়েছি। আমার ডাক্তার আমাকে বলেছেন নভেম্বরের শেষ অবধি আমি অনেকটা সুস্থ বোধ করব। এমনি প্রতিদিনের কাজ করতে কোনও সমস্যা নেই।’’
ধোনি, ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তাঁকে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক বলেও অভিহিত করা হয়। মাহি এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি এখনও পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যার অধীনে ভারত তিনটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ২০০৭ টি২০ বিশ্বকাপ, ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
মোট ৩৩২টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যা আন্তর্জাতিক ক্রিকেটে একজন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি। এরমধ্যে, তিনি ১৭৮টি ম্যাচ জিতিয়েছেন, হেরেছেন ১২০টি। ছ’টি ম্যাচ টাই হয়েছে এবং ১৫টি বিনা ফলাফলে শেষ হয়েছে। অধিনায়ক হিসেবে তার জয়ের হার ৫৩.৬১ শতাংশ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
