অলস্পোর্ট ডেস্ক: বুধবার নোভাক জকোভিচ টেলর ফ্রিৎজকে হারিয়ে ইউএস ওপেনের পুরুষদের একক সেমিফাইনালে পৌঁছানোর ম্যাচে গ্যালারির দিকে ঘুরে যায় ক্যামেরা। কারণ তখন সেখানে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলা চলাকালীন ধোনিকে দর্শকদের মধ্যে দেখা যায়, জমিয়ে খেলা উপভোগ করছে। কার্লোস আলকারাজের বিরুদ্ধে জকোভিচের দুর্দান্ত পারফর্মেন্স জমিয়ে উপভোগ করেন তিনি। দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ব্যবসায়ী হিতেশ সাংভি ধোনির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন।
সম্প্রতি আলোচনায় রয়েছেন ধোনি, তবে একদমই খেলার বাইরের একটি কারণে। ইরফান পাঠানের খেলার দিনগুলি নিয়ে কথা বলার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে যেখানে ধোনি আবার লাইম লাইটে চলে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাঠান ২০১২ সালে জাতীয় দল থেকে কীভাবে বিদায় নিয়েছিলেন তা নিয়ে কথা বলেছেন এবং প্রকাশ করেছেন যে তিনি ধোনির সঙ্গে তাঁর পারফরম্যান্স সম্পর্কে কথা বলেছিলেন।
“হ্যাঁ, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। ২০০৮ সালের অস্ট্রেলিয়া সিরিজের সময়, মাহি ভাইয়ের বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছিল যে ইরফান ভালো বোলিং করছে না। আমার মনে হয়েছিল আমি পুরো সিরিজ জুড়ে ভালো বোলিং করেছি, তাই আমি মাহি ভাইয়ের কাছে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য বিকৃত করা হয়, তাই আমি স্পষ্ট করে বলতে চাই। মাহি ভাই বলেন, ‘না ইরফান, এমন কিছু হয়নি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে।’ যখন আপনি এমন উত্তর পান, তখন আপনি এটি বিশ্বাস করেন এবং যা করতে পারেন তা করেন। এর পরেও যদি আপনি বারবার ব্যাখ্যা জিজ্ঞাসা করতে থাকেন, তাহলে আপনি আপনার আত্মসম্মানে আঘাত করেন,” পাঠান বলেন।
তিনি আরও যোগ করেন, “কারো ঘরে হুক্কা রাখার বা অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস আমার নেই। সবাই জানে। কখনও কখনও, কথা না বলাই ভালো। একজন ক্রিকেটারের কাজ মাঠে পারফর্ম করা, এবং আমি সেই বিষয়েই মনোযোগ দিয়েছিলাম।”
তার বক্তব্যের ‘হুক্কা’ অংশটি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। পাঠানের একটি ছবিতে একজন মন্তব্য করেন, “পাঠান ভাই, ওহ হুক্কা কা কেয়া হুয়া? (পাঠান ভাই, হুক্কার কী হয়েছে)?”
পাঠান দ্রুত উত্তর দেন, “ম্যায় অর এমএস ধোনি সাথ ব্যায়েঠ কর পিয়েঙ্গে (আমি এবং এমএস ধোনি একসাথে বসে পান করব)।” যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবং হুক্কাসহ ধোনি, পাঠানের ছবিও ভাইরাল হয়ে গিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
