মুকেশ কুমার। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার মুকেশ কুমারকে তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ক্রিকেট সরঞ্জাম বা মাঠ ফিক্সচারের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত আইনের ২.২ ধারার অধীনে লেভেল ১ অপরাধের জন্য মুকেশ কুমারকে শাস্তি দেওয়া হয়েছে। আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, “মুকেশ কুমার ধারা ২.২ (ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠ সরঞ্জাম বা ফিক্সচার এবং ফিটিংসের অপব্যবহার)-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।” “আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।”
এদিনের ম্যাচ ছিল দুই দলের জন্যই হাড্ডাহাড্ডি লড়াইয়ের, যে জিতবে সেই চলে যাবে প্লে-অফে। হেরে যাওয়া দলের আইপিএল এবারের মতো শেষ হয়ে যাবে। মুম্বই তারকা ব্যাপার সূর্যকুমার যাদবের ৭৩ রানের অপরাজিত ইনিংসই পার্থক্য গড়ে দেয় এই ম্যাচে। মুম্বই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানে হারিয়ে চতুর্থ এবং শেষ প্লে-অফ স্থান নিশ্চিত করেছে।
সূর্যকুমারের অসাধারণ ইনিংস – প্রতিকূল পরিস্থিতিতে সাতটি চার এবং অর্ধ ডজন ছক্কার সাহায্যে ৪৩ বলের ইনিংস – তাদের জয়ের পথ সুগম করে। পাঁচবারের চ্যাম্পিয়নরা গত বছর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
